বাংলাদেশে আটকে পড়া ভারতের ডাক্তারি পড়ুয়াদের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাহায্য চাইল চিকিৎসকদের একটি সংগঠন। চিকিৎসকদের ওই সংগঠন অল ইন্ডিয়া মেডিক্যাল স্টুডেন্টস অর্গানাইজ়েশন বাংলাদেশে থাকা ভারতীয় পড়ুয়াদের দ্রুত নিরাপত্তা নিশ্চিত করতে চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে।
চিঠিতে চিকিৎসদের ওই সংগঠনটির তরফে বলা হয়েছে, তারা বাংলাদেশে থেকে ডাক্তারি পড়ুয়া এবং তাঁদের পরিবারের কাছ থেকে আশঙ্কাজনক নানা বার্তা পেয়েছে। তাই তারা মনে করছে, বাংলাদেশে থাকা ওই পড়ুয়ারা বর্তমান পরিস্থিতিতে নিরাপদে নেই। এমতাবস্থায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা করেছে সংগঠনটি।
প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে লেখা হয়েছে, “বাংলাদেশে আটকে পড়া ভারতের ডাক্তারি পড়ুয়াদের সুরক্ষার প্রশ্নে আপনার দ্রুত এবং জরুরি হস্তক্ষেপ প্রার্থনা করছি।” বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ওই পড়ুয়ারা আতঙ্কে রয়েছেন বলেও চিঠিতে জানানো হয়েছে।
চিঠিতে এ-ও উল্লেখ করা হয়েছে, বিদেশে থাকা ভারতের ডাক্তারি পড়ুয়ারা আশা করেন যে, কোনও সমস্যায় পড়লে সরকার তাঁদের পাশে থাকবে। সেই প্রত্যাশা পূরণে বাংলাদেশে আটকে পড়া পড়ুয়াদের সুরক্ষায় বিদেশমন্ত্রী এবং ভারতীয় দূতাবাসের সঙ্গে সমন্বয় রাখারও আর্জি জানিয়েছে চিকিৎসক সংগঠনটি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- রাতভর বিক্ষোভ বাংলাদেশে! ভাঙচুরের পর অগ্নিসংযোগ সংবাদপত্রের অফিসে, হামলা চলল ভারতের উপদূতাবাসেও
- বাংলাদেশবাসীকে সংযত থাকার আবেদন, হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে ভাষণ ইউনূসের, শনিবার রাষ্ট্রীয় শোক
-
বাংলাদেশে এক বছরে কতগুলি অপরাধ সংখ্যালঘুদের বিরুদ্ধে? কী কী পদক্ষেপ? দিল্লির উদ্বেগ প্রকাশের পরেই তথ্য দিল ঢাকা
-
বাংলাদেশে সেনার হাতে আটক হওয়ার পরেই বিএনপি নেতার রহস্যমৃত্যু! খুনের অভিযোগ তুলে বিক্ষোভ নেতা-কর্মীদের
-
ফের খুন বাংলাদেশে! ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর জ্বালিয়ে দেওয়া হয় শরীয়তপুরের খোকন দাসকে, মৃত্যু শনিবার
-
পাক প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ হলেও জয়শঙ্করের সঙ্গে দেখা হয়নি ইউনূসের! ‘রাজনীতি’ দেখছেন না ঢাকার উপদেষ্টা
-
‘আমি দুবাইয়ে আছি’! হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সাল বলে পরিচয় দিয়ে ভিডিয়ো প্রকাশ ‘ভারতে পলাতকের’