কয়েক বছর আগে পাকিস্তানে একটি তালিকা পাঠিয়েছিল ভারত। দুই দেশের মধ্যে যদি এখন সন্ত্রাসবাদ নিয়ে কোনও আলোচনা হয়, তবে তার মূলে থাকবে ওই তালিকাই। বৃহস্পতিবার এমনটাই জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ-ও স্পষ্ট করে দিলেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে কোনও আলোচনা হবে দ্বিপাক্ষিক। তৃতীয় কোনও পক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবেও আলোচনায় থাকতে পারবে না।
গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার ঘটেছিল, যাতে মৃত্যু হয়েছিল ২৬ জনের। সেই ঘটনার এক মাস কেটে গিয়েছে। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রণধীর বলেন, ‘‘ভারত এবং পাকিস্তানের মধ্যে যা কিছু আলোচনা হবে, তা দ্বিপাক্ষিক ভাবেই হবে। একই সঙ্গে আমি এটাও মনে করিয়ে দিতে চাই যে, আলোচনা এবং সন্ত্রাসবাদ একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাসবাদ নিয়ে আমরা পাকিস্তানের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। কিন্তু সেই আলোচনা হবে কেবল একটাই বিষয়ে। কয়েক বছর আগে ভারত একটি তালিকা পাঠিয়েছিল পাকিস্তানে। তাতে বেশ কয়েক জন সন্ত্রাসবাদীর নাম ছিল, যারা পাকিস্তানে আছে। কবে পাকিস্তান তাদের ভারতের হাতে তুলে দেবে, শুধু তা নিয়েই আলোচনা হতে পারে।’’
আরও পড়ুন:
জম্মু-কাশ্মীরের বিষয়েও ভারত এবং পাকিস্তানের মধ্যে আলোচনা হতে পারে, জানিয়েছেন রণধীর। তিনি বলেন, ‘‘জম্মু-কাশ্মীরের বিষয়েও একটা জিনিস নিয়েই ভারত এবং পাকিস্তানের মধ্যে আলোচনা হতে পারে। জম্মু-কাশ্মীরের যে অংশ বেআইনি ভাবে পাকিস্তান আটকে রেখেছে, তা দ্রুত ছেড়ে দিতে হবে।’’
পহেলগাঁও হামলার পর পাকিস্তানে গত ৬ মে মধ্যরাতে প্রত্যাঘাত করে ভারত। প্রত্যাঘাতের সেই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তানে হামলা চালিয়ে একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। তার পর পাকিস্তানও পাল্টা হামলা চালায়। দুই দেশের সংঘর্ষ চলে টানা চার দিন। গত ১০ মে ভারত এবং পাকিস্তান সংঘর্ষবিরতিতে সম্মত হয়। তবে দ্বিপাক্ষিক সম্পর্ক এখনও তলানিতে। পহেলগাঁও কাণ্ডে পাকিস্তানকে দায়ী করে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করে দিয়েছিল ভারত। রণধীর জানান, এখনও ওই চুক্তি স্থগিতই রয়েছে। পাকিস্তান সন্ত্রাসবাদকে মদত দেওয়া না-থামানো পর্যন্ত সিন্ধু চুক্তি স্থগিত থাকবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা