Advertisement
E-Paper

বরের মাথায় হনুমানের ঝাঁপ, ভিডিয়ো নিয়ে হইচই, বিয়ের আসরে হুলস্থুলের মধ্যেই হেসে খুন কনে

আচমকা ছাদনাতলায় আবির্ভাব এক হনুমানের। তার আচরণে বর কিছুটা বিপাকে পড়লেও কনে পাত্তা দেননি খুব একটা। শেষ পর্যন্ত দু’জনে মিলে বিয়ের বাকি রীতি পালন করেন।

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৩ ১৯:১৩
image of wedding

শস্য খেতে ছুটে আসে এক হনুমান। এসে বরের মাথায় বসে। তার পর সেখান থেকে এক খাবলা শস্য তুলে নিয়ে পালায়। ছবি: ইনস্টাগ্রাম।

বিয়েতে শয়ে শয়ে অতিথি আসবেন। সেটাই স্বাভাবিক। কিন্তু এই অতিথির জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না বর-কনে। মন্ত্র পড়ে বিয়ে করছিলেন বর-কনে। আচমকা ছাদনাতলায় আবির্ভাব এক হনুমানের। তার আচরণে বর কিছুটা বিপাকে পড়লেও কনে পাত্তা দেননি খুব একটা। শেষ পর্যন্ত দু’জনে মিলে বিয়ের বাকি রীতি পালন করেন।

সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। তাতে দেখা গিয়েছে, ছাদনাতলায় বর এবং কনে একে অন্যের মাথায় শস্য ছড়াচ্ছেন। বিয়ের রীতির মধ্যেই পড়ে এ সব। সেই শস্য খেতেই ছুটে আসে এক হনুমান। এসে বরের মাথায় বসে। তার পর সেখান থেকে এক খাবলা শস্য তুলে নিয়ে পালায়। হনুমানের এই আচম্বিতে আবির্ভাবে বেশ হতবাক হয়ে যান বর-কনে। যদিও শেষ পর্যন্ত হাসিমুখেই বিয়ের বাকি রীতি পালন করেন। সমাজমাধ্যমে ইতিমধ্যে প্রায় আড়াই লক্ষ দর্শক পছন্দ করেছেন ভিডিয়োটি।

এর আগে সমাজমাধ্যমে বিয়ের ফোটোশ্যুটের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। তাতে দেখা গিয়েছিল, বিয়ের পর ছবি তুলছেন নবদম্পতি। মাঝে এসে বাদ সেধেছে এক হনুমান। তার কোলে আবার এক ছানা। হনুমানটি সটান উঠে যায় বরের হাতে। তার পর তাঁর সঙ্গে পোজ দিয়ে বেশ কিছু ছবি তোলে। এ বার বিয়ের মণ্ডপে চলে এল এক হনুমান।

monkey Marriage Wedding
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy