Advertisement
E-Paper

প্রসবের পরেই সদ্যোজাতকে অন্যের হাতে তুলে দিলেন মা, গুনে নিলেন টাকাও

শিশুকে জন্ম দেওয়ার পরেই তাকে বিক্রি করে দিলেন মা। সাড়ে চার লক্ষ টাকায় ওই শিশুকে বিক্রি করা হয়েছিল। মা পেয়েছিলেন ১ লক্ষ টাকা। পুলিশ সদ্যোজাতকে উদ্ধার করেছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৩ ১৫:২৩
Mother allegedly sold newborn for money in Jharkhand.

সদ্যোজাতকে বিক্রি করে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে। প্রতীকী ছবি।

জন্মের পরেই সদ্যোজাত শিশুপুত্রকে অন্যের হাতে তুলে দিলেন মা। সেই সঙ্গে গুনে নিলেন ‘পাওনা’ টাকাও। এই ঘটনার তদন্তে নেমে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঝাড়খণ্ডের চতরা জেলার। অভিযুক্ত মহিলার নাম আশা দেবী। অভিযোগ, তিনি সম্প্রতি এক শিশুপুত্রের জন্ম দেন। প্রসবের পরেই একরত্তিকে তিনি অন্যের হাতে তুলে দেন। শিশুটি বিক্রি হয় মোট সাড়ে চার লক্ষ টাকায়। তার মধ্যে শিশুর মা পান ১ লক্ষ টাকা।

শিশু বিক্রির খবর পেয়ে তদন্তে নামে পুলিশ। বৃহস্পতিবার এই ঘটনার সঙ্গে জড়িত মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। ধরা পড়েছেন অভিযুক্ত মহিলাও। সাব-ডিভিশনাল পুলিশ অফিসার অবিনাশ কুমার জানিয়েছেন, অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বোকারো থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযুক্ত আশা দেবীকে প্রথমে গ্রেফতার করে তারা। তাঁর কাছ থেকে ডিম্পল দেবী নামে অন্য এক মহিলার খোঁজ মেলে। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই অন্য অভিযুক্তদের কাছে পৌঁছয় পুলিশ। উদ্ধার করা হয় একরত্তি শিশুকে।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, বিহারের হাজারিবাগের এক যুগল দুষ্কৃতীদের সঙ্গে শিশুটি কেনার জন্য সাড়ে চার লক্ষ টাকার চুক্তি করেছিলেন। ১ লক্ষ টাকা শিশুর জন্মদাত্রীকে দেওয়া হয়েছিল। বাকি টাকা ভাগ হয়েছিল অন্যান্যদের মধ্যে। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত করছে পুলিশ।

Crime News Child selling Jharkhand
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy