Advertisement
E-Paper

ছেলে ধূমপানে আসক্ত, নেশা ছাড়াতে খুঁটিতে বেঁধে চোখে লঙ্কার গুঁড়ো ঘষলেন মা

১৫ বছর বয়সি কিশোর। কিন্তু এই বয়সেই সে ধূমপানে আসক্ত। মা অনেক বলার পরও কোনও লাভ না হওয়ায় শেষমেশ কঠোর পন্থা বেছে নিলেন মা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২২ ১৬:৩৯
এই ভিডিয়ো টুইটারে ভাইরাল হওয়ার পর ব্যবহারকারীদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে।

এই ভিডিয়ো টুইটারে ভাইরাল হওয়ার পর ব্যবহারকারীদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। ছবি: টুইটার।

ছেলে ধূমপানে আসক্ত। অনেক বলেও ছাড়ানো যায়নি কিশোর ছেলের ধূমপানের নেশা। তাই নেশা ছাড়াতে ছেলেকে খুঁটিতে বেঁধে চোখে লঙ্কার গুঁড়ো ঘষে দিলেন মা! ছেলে যন্ত্রণায় চিৎকার করলেও মায়ের হাত থেকে মুক্তি পায়নি সে। তেলঙ্গানার নালগোন্ডা জেলার ঘটনা। এই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি লকডাউনের সময়ের বলে দাবি করা হলেও এই ভিডিয়ো আবার নতুন করে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

ধূমপানে আসক্ত ওই কিশোরের বয়স ১৫। কিন্তু এই বয়সেই ধূমপানের নেশা রয়েছে তার। পেশায় গৃহকর্মী মা অনেক বলেও ছেলেকে শোধরাতে পারেননি। শেষমেশ ছেলের আসক্তি ছাড়াতে এই কঠোর পন্থায় বেছে নেন মা। প্রথমে ছেলেকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন তিনি। পরে জোর করে তার চোখে লঙ্কার গুঁড়ো মাখিয়ে দেন। ভিডিয়োতে দেখা গিয়েছে, ছেলে যন্ত্রণায় চিৎকার করে কাঁদতে কাঁদতে ছেড়ে দেওয়ার কথা বললেও তার মা তাকে ছাড়েনি। উল্টে বার বার জিজ্ঞাসা করতে থাকেন, ‘‘বল তুই নেশা ছাড়বি কি না?’’

এই ভিডিয়ো টুইটারে ভাইরাল হওয়ার পর ব্যবহারকারীদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। কেউ কেউ মায়ের কর্মকাণ্ডকে সমর্থন করলেও অনেকের দাবি, মা হিসাবে ওই মহিলা একেবারে ঠিক করেছেন। আবার কেউ কেউ একান্তই এই ভিডিয়ো দেখে হাস্যরস মেশানো মন্তব্য করেছেন। এই ভিডিয়োর সত্যতা অবশ্য যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Telangana Viral Video Mother-Son
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy