Advertisement
E-Paper

২৩ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মুম্বইয়ের আবাসন নির্মাণ ব্যবসায়ী, মিলেছে সুইসাইড নোটও

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোর ৬টা নাগাদ নিজের বাড়ির জিমের বারান্দা থেকে নীচে ঝাঁপ দেন পরশ। মুম্বইয়ের শান্তিকমল হাউজিং সোসাইটির একটি আবাসনে থাকতেন তিনি। তার ২৩ তলায় ছিল জিম।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২২ ১৪:৫০
আত্মঘাতী আবাসন নির্মাণ ব্যবসায়ী।

আত্মঘাতী আবাসন নির্মাণ ব্যবসায়ী। —ফাইল ছবি

২৩ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন মুম্বইয়ের আবাসন নির্মাণ ব্যবসায়ী পরশ পোরওয়াল (৫৭)। একটি আবাসনের ২৩ তলায় অবস্থিত জিম থেকে নীচে ঝাঁপ দিয়েছেন তিনি। ঘটনাস্থল থেকে সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোর ৬টা নাগাদ নিজের বাড়ির জিমের বারান্দা থেকে নীচে ঝাঁপ দেন পরশ। মুম্বইয়ের চিঞ্চপোকলি স্টেশনের অদূরে শান্তিকমল হাউজিং সোসাইটির একটি আবাসনে থাকতেন তিনি। তার ২৩ তলায় ছিল জিম। ভোরবেলা তাঁর দেহ দেখতে পেয়ে পথচলতি মানুষ পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে।

দীর্ঘ দিন ধরে মুম্বইয়ে আবাসন নির্মাণ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন পরশ। নানা মহলে তাঁর পরিচিতিও ছিল সেই সূত্রে। পুলিশ জানিয়েছে, তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে লেখা ছিল, তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নন। এই মৃত্যুর জন্য কাউকে কোনও রকম জিজ্ঞাসাবাদও যেন করা না হয়। পরশের দেহ উদ্ধার করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ।

কেন তাঁকে এই চরম সিদ্ধান্ত নিতে হল, হঠাৎ কেন আত্মহত্যার পথ বেছে নিলেন, তদন্ত করে দেখছে পুলিশ।

Mumbai Builder Suicide
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy