Advertisement
E-Paper

‘আসরে পৌঁছে দেখি, বিয়েটাই আর হচ্ছে না’, স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ?

বিয়েতে ঠিক কী ঘটেছিল, সেই ব্যাপারে পলাশ সবচেয়ে ভাল বলতে পারবেন। কিন্তু কেউ পলাশের সঙ্গে এখনও সরাসরি কথাই বলেননি, বক্তব্য নন্দিশের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৩
Actor Nandish Sandhu went to attend Smriti Mandhana and Palash Muchhal’s wedding

স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে নিয়ে আর কী বললেন নন্দিশ সন্ধু? ছবি: সংগৃহীত।

বিয়ের সমস্ত প্রস্তুতি হয়ে গিয়েছিল। শেষ মুহূর্তে বাতিল হয়ে গিয়েছিল স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে। সেই বিয়েতে নিমন্ত্রিত ছিলেন অভিনেতা নন্দিশ সন্ধু। পৌঁছেও গিয়েছিলেন বিয়ের আসরে। সেখানে গিয়ে জানতে পারেন, বিয়েটা আর হচ্ছে না।

বিয়েতে ঠিক কী ঘটেছিল, সেই ব্যাপারে পলাশ সবচেয়ে ভাল বলতে পারবেন। কিন্তু কেউ পলাশের সঙ্গে এখনও সরাসরি কথাই বলেননি। মত নন্দিশের। তাঁর কথায়, “আমি বিয়ের আসরে গিয়েছিলাম। কিম্তু বিয়েটা হয়নি। গিয়ে এটুকুই জানতে পারি, বিয়েটা হচ্ছে না এখন।” বিয়ের আসরে উপস্থিত অতিথিদেরও বলা হয়েছিল, স্মৃতি মন্ধানার পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়েছেন। তিনিও বলেন, “খবরে যা বেরিয়েছিল, সেটাই সত্যি। স্মৃতির বাবার শরীর ভাল ছিল না। ওঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। তাই সবটা পিছিয়ে গেল।”

এর বেশি বিয়ের আসরে গিয়ে জানতে পারেননি নন্দিশ। পরে সবটা জানতে পেরে তিনিও বেশ অবাক হয়েছিলেন। কারণ, স্মৃতি ও পলাশ পরস্পরের প্রেমে ডুবে থাকতেন। নন্দিশের কথায়, “যে কারণই হোক, বিয়েটা হয়নি শেষ পর্যন্ত। আমি ওদের মধ্যে ভালবাসা দেখেছিলাম। গত পাঁচ-ছয় বছর ধরে ওরা পরস্পরকে কতটা ভালবেসেছে আমি দেখেছিলাম। কী মিষ্টি একটা জুটি ছিল ওরা!”

উল্লেখ্য, নাটকীয় কায়দায় বাগ্‌দান সেরেছিলেন স্মৃতি ও পলাশ। তার পরে একে একে তাঁরা সেরেছিলেন মেহন্দি, সঙ্গীত, গায়েহলুদের অনুষ্ঠান। কিন্তু বিয়ের ঠিক আগে সব কিছু থমকে যায়। বাতিল হয়ে যায় তাঁদের বিয়ে।

Smriti Mandhana Palash Muchhal Nandish Sandhu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy