Advertisement
E-Paper

মদ্যপানের সময় বচসার জেরে প্রতিবেশীর হাতে খুন যুবক, বেডশিটে মোড়া দেহ উদ্ধার

প্রতিবেশীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে যুবককে। তিনি ফুড ডেলিভারি এজেন্টের কাজ করেন। কী নিয়ে বচসা, তদন্ত শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৩ ১১:৪৩
representative photo of deadbody

—প্রতীকী ছবি।

মদ্যপানের জন্য প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন এক যুবক। তার পর মদ্যপান করার সময় বচসার জেরে সেই প্রতিবেশীকেই খুন করলেন ওই যুবক। ঘটনাটি মধ্য মুম্বইয়ের ধারাভি এলাকার। সোমবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ।

খুনের পর বেডশিট দিয়ে যুবকের দেহ ঢেকে তাঁর বাড়িতেই লুকিয়ে রেখেছিলেন ২৬ বছর বয়সি জেমস পল কানারান। তিনি পেশায় এক জন ফুড ডেলিভারি এজেন্ট। গত শুক্রবার রাতে খুনের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে মদ্যপানের জন্য প্রতিবেশীর আমন্ত্রণ পেয়ে তাঁর বাড়িতে যান জেমস। মদ্যপানের সময় তাঁদের মধ্যে বচসা বাধে। তার পরই প্রতিবেশীকে খুন করেন জেমস, এমন অভিযোগই উঠেছে।

গত রবিবার এই ঘটনার কথা প্রকাশ্যে আসে। মৃত যুবকের বাড়ি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে দেখে সেখানে যান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। তার পরেই উদ্ধার করা হয় যুবকের দেহ। ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। কী নিয়ে তাঁদের মধ্যে বচসা বেধেছিল, তা জানা যায়নি। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Crime police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy