Advertisement
E-Paper

Murder: বিয়ে করে বাড়ি ছেড়েছেন স্ত্রী, শাশুড়িকে খুন করে যৌনাঙ্গে বাঁশ ঢুকিয়ে দিল যুবক

যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২১ ১১:১৭
খুনের অভিযোগ দায়ের হয়েছে যুবকের বিরুদ্ধে

খুনের অভিযোগ দায়ের হয়েছে যুবকের বিরুদ্ধে প্রতীকী চিত্র

স্ত্রী কোথায় গিয়েছে জানতে চাওয়ায় উত্তর দেননি শাশুড়ি। সেই রাগে শাশুড়িকে খুন করল এক যুবক। শুধু তাই নয়, শাশুড়ির যৌনাঙ্গে বাঁশ ঢুকিয়ে প্রত্যঙ্গ বার করে আনে সে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ভিলে পার্ল এলাকায়। সেখানেই মেয়েকে নিয়ে থাকতেন প্রৌঢ়া। খুনের অভিযোগে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ওই যুবককে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক একটি হার ছিনতাইয়ের ঘটনায় গত তিন বছর ধরে জেলে ছিল। ১ সেপ্টেম্বর সে জেল থেকে ছাড়া পায়। তার পরে শাশুড়ির বাড়ি গিয়ে দেখে যুবতী অন্য এক জনকে বিয়ে করেছেন ও তিনি অন্তঃসত্ত্বা। যুবক স্ত্রীকে হুমকি দেয় তিনি যেন সেই যুবককে ছেড়ে দেন। পরের দিন ফের সেখানে যায় অভিযুক্ত। কিন্তু গিয়ে দেখে স্ত্রী বাড়ি ছেড়ে চলে গিয়েছেন।

পুলিশ জানিয়েছে, যুবক শাশুড়ির কাছে জানতে চায় স্ত্রী কোথায় গিয়েছে। কিন্তু কোনও উত্তর দেননি প্রৌঢ়া। তখনই প্রথমে প্রৌঢ়ার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে যুবক। তার পরে বুকে ছুরি মারে। ঘটনাস্থলেই প্রৌঢ়ার মৃত্যু হয়। কিন্তু তাতেও থামেনি যুবক। এর পর মৃত শাশুড়ির যৌনাঙ্গে বাঁশ ঢুকিয়ে তাঁর প্রত্যঙ্গ বার করে আনে। খুনের পরে সে এলাকা ছেড়ে পালায়। প্রতিবেশীদের কাছে খবর পেয়ে খুনের তদন্ত শুরু করে পুলিশ। পরে পুণে থেকে গ্রেফতার করা হয় যুবককে।

Murder mother in law arrest
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy