Advertisement
E-Paper

Murugha Math: দশম শ্রেণির ছাত্রীদের উপর যৌন নির্যাতন, মঠাধ্যক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের

দশম শ্রেণির দুই পড়ুয়ার অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ মঠাধ্যক্ষ শিবমূর্তি মুরুঘার বিরুদ্ধে এফআইআর রুজু করেছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২২ ১৫:৪৮

প্রতীকী ছবি।

কর্নাটকের অন্যতম জনপ্রিয় চিত্রদুর্গার মুরুঘা মঠের প্রধানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ। পকসো আইনে মঠ-প্রধান শিবমূর্তি মুরুঘার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নিয়মিত ভাবে পড়ুয়াদের যৌন নির্যাতন করতেন। এই কাজে তাঁকে সাহায্য করতেন মঠের অন্যান্য কর্মী। এই মর্মে পড়ুয়াদের বয়ানও রেকর্ড করা হচ্ছে। যদিও মঠের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জানা গিয়েছে, ১৬ বছরের দুই নাবালিকার অভিযোগের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে পুলিশে এফআইআর দায়ের করা হয়েছে। সেখানে শিবমূর্তি ছাড়াও মঠের আরও কয়েক জনের নাম রয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, চিত্রদুর্গার মুরুঘা মঠ রাজনীতিবিদদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। চলতি মাসের ৩ তারিখ, এই মঠে গিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। সেখানে তিনি দীক্ষাও নেন। শুধু রাহুলই নয়, বিভিন্ন সময় এই মঠে গিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রীরা।

Child Molestation bengaluru
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy