‘মরেছে তো কয়েকটা পাইন গাছ আর একটা কাক! আর কিছুই হয়নি’! ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোটে ভারতীয় বায়ুসেনার হামলার পরে স্থানীয় বাসিন্দাদের জনে জনে ধরে এমন মন্তব্য প্রচার করেছিল পাক মিডিয়া। দাবি করেছিল, পুলওয়ামা নাশকতার ১২ দিন পরের ভারতীয় প্রত্যাঘাত পুরোপুরি ব্যর্থ!
পহেলগাঁও হত্যাকাণ্ডের ১৫ দিনের মাথায় পাক অধিকৃত কাশ্মীর এবং পঞ্জাব প্রদেশের ন’টি জঙ্গি ডেরায় ‘অপারেশন সিঁদুর’-এর পরে কিন্তু ক্ষয়ক্ষতির কথা প্রকাশ্যে কবুল করছে ইসলামাবাদ। পাক সংবাদমাধ্যমেও উঠে আসছে ‘আকস্মিকতা এবং ভয়াবহতা’র খণ্ডচিত্র। বালাকোট কাণ্ডের পরে নয়াদিল্লির সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করা আন্তর্জাতিক সংবাদমাধ্যেও উঠে এসেছে পাকিস্তানের মাটিতে নিখুঁত নিশানায় ভারতীয় বাহিনীর প্রত্যাঘাতের কথা।
সংবাদ সংস্থা রয়টার্সে প্রত্যক্ষদর্শীদের বয়ান প্রকাশ করে জানিয়েছে, পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফ্ফরাবাদের একটি এলাকায় অন্তত ১০-১৫টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। মুজফ্ফরাবাদের উপকণ্ঠে নীলম রোড এলাকার বাসিন্দা আহমেদ আব্বাসি বলেছেন, ‘‘গভীর রাতে অন্তত ১০-১৫টা ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল বায়াত-উল-মুজাহিদিনে।’’ ওই বায়াত-উল-মুজাহিদিন মাদ্রাসা আদতে লশকরের প্রশিক্ষণ এবং অস্ত্র-রসদ সরবরাহে ব্যবহৃত সওয়াই নালা ক্যাম্প বলে ভারতীয় সেনার দাবি। আব্বাসি এবং তাঁর পড়শিরা জানিয়েছেন, আবার হামলার আশঙ্কায় তাঁরা আতঙ্কিত।
বুধবার সকালে ভারতীয় সেনার ‘প্রেস ব্রিফিং’ (সাংবাদিক বৈঠক নয়) জানিয়েছিল, মঙ্গলবার রাত ১টা ৫ থেকে দেড়টা পর্যন্ত চলা অপারেশনে মুজফ্ফরাবাদের মোট দু’টি সন্ত্রাসবাদী ডেরায় হামলা চালানো হয়েছে। প্রথমটি নিয়ন্ত্রণরেখা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরবর্তী সওয়াই নালায় লশকর-এ-ত্যায়বার শিবির। পহেলগাঁও হত্যাকাণ্ডের আগে এখানেই আশ্রয় নিয়েছিল লশকরের ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)-এর ঘাতকবাহিনী। ২৬/১১ সন্ত্রাসের জঙ্গি আজমল কসাব প্রশিক্ষণ নিয়েছিল এখানেই। দ্বিতীয়টি তার অদূরের মারকাজ় সঈদনা বিলালে আর এক পাক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের প্রশিক্ষণ শিবির। সেখানকার বাসিন্দা মহম্মদ শাহির মির রয়টার্সকে জানিয়েছেন, তীব্র আগুনের ঝলক আর প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনার পরে বাড়ি ছেড়ে অদূরের পাহাড়ের দিকে পালিয়ে গিয়েছিলেন তাঁরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা