পহেলগাঁও হত্যাকাণ্ডের জেরে ভারতীয় সেনার তৎপরতা নিয়ে প্রশ্ন তুললেন উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি অজয় রাই। রবিবার একটি লেবু-লঙ্কা ঝোলনো খেলনা বিমান নিয়ে সাংবাদিক বৈঠকে হাজির হয়ে প্রশ্ন তুলছেন, ফ্রান্স থেকে কেনা রাফাল কবে কাজে লাগবে?
অজয়ের ওই খোঁচা জবাবে বিজেপি নেতা প্রদীপ ভাণ্ডারির অভিযোগ, এমন আচরণ দেশদ্রোহিতার শামিল। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘‘রাহুল গান্ধীর ঘনিষ্ঠ কংগ্রেস নেতা অজয় এখন পাকিস্তানিদের সুরে কথা বলছেন।’’ আর এক বিজেপি নেতা সিআর কেশবন সোমবার বলেন, ‘‘উনি ভারতীয় সেনার মনোবল ভাঙতে চাইছেন।’’
আরও পড়ুন:
২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা তিনটি লোকসভা ভোটে বারাণসী কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কংগ্রেসের টিকিটে লড়েছেন পাঁচ বারের বিধায়ক অজয়। গত বছরের লোকসভা ভোটে উত্তরপ্রদেশের তীর্থকেন্দ্রে প্রায় ৪১ শতাংশ ভোট পেয়েছিলেন তিনি। তাঁর দাদা কৃষ্ণানন্দ রাই ছিলেন বিজেপি বিধায়ক। ২০০৫ সালে তিনি খুন হওয়ার পরে সক্রিয় রাজনীতিতে অজয়ের প্রবেশ। রবিবার ‘খেলনা রাফাল’ নিয়ে সাংবাদিক বৈঠক করে অজয় বলেন, ‘‘রাফাল যুদ্ধবিমানগুলিকে কাজে লাগানোর এটাই সেরা সময়। কেন্দ্রীয় সরকার মুখে জঙ্গিদের খতম করার কথা বলছে, কিন্তু লেবু-লঙ্কা ঝুলিয়ে রাফাল জেটগুলোকে ফেলে রেখেছে হ্যাঙ্গারে। শুধু বাগাড়ম্বরই বিজেপির সম্বল।’’ তাঁর ওই মন্তব্যের পরেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা