Advertisement
E-Paper

মাটির নীচ থেকে ভেসে আসছে বিকট শব্দ, রহস্যময় আওয়াজে ভয়ে কাঁটা কেরলের গ্রাম

কেরলের ভূসর্বেক্ষণ দফতর জানিয়েছে, একটি বিশেষজ্ঞ দল ওই গ্রামে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। কিসের আওয়াজ তা খতিয়ে দেখা হবে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৩ ১৬:৩০
Mysterious sound

মাটির নীচ থেকে ভেসে আসছে রহস্যময় শব্দ। প্রতীকী ছবি।

রহস্যময় আওয়াজে ত্রস্ত কেরলের একটি গ্রাম। স্থানীয়দের দাবি, মাটির নীচ থেকে বিকট শব্দ ভেসে আসছে। শুক্রবার ভোরে পর পর দু’বার এই শব্দ শোনা গিয়েছে। কানফাটানো সেই আওয়াজ শোনা গিয়েছে পাশের গ্রামগুলিতেও। রহস্যময় সেই আওয়াজ নিয়ে হুলস্থুল পড়ে গিয়েছেন কোট্টায়ম জেলার চেনাপ্পাড়ি গ্রামে।

মাটির নীচ থেকে কিসের শব্দ ভেসে আসছে, তা জানতে বিশেষজ্ঞদের ডেকে পাঠানো হয়েছে। কেরলের ভূসর্বেক্ষণ দফতর জানিয়েছে, একটি বিশেষজ্ঞ দল ওই গ্রামে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। কিসের আওয়াজ তা খতিয়ে দেখা হবে।

ভূসর্বেক্ষণ দফতর সূত্রে খবর, দিন কয়েক আগেই ওই গ্রামের আশপাশে এক ধরনের শব্দের খবর পেয়েছিল তারা। তার পরই তারা ঘটনাস্থলে গিয়েছিল। সেই একই ধরনের আওয়াজ শোনা গিয়েছে চেনাপ্পাড়ি গ্রামে। তবে আওয়াজটি কিসের তা এখনও চিহ্নিত করা যায়নি বলে জানিয়েছেন ভূসর্বেক্ষণ দফতরের আধিকারিকেরা।

তাঁরা জানিয়েছেন, সেন্টার ফর আর্থ সায়েন্সেস (সিইএস)-কে খবর দেওয়া হয়েছে। এই আওয়াজের নেপথ্যে বিজ্ঞানসম্মত কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখবে সিইএস। তবে প্রাথমিক ভাবে ভূসর্বেক্ষণ দফতরের আধিকারিকেরাই আওয়াজটিকে চিহ্নিত করার কাজ করবেন বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর।

Mysterious Sound Kerala
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy