Advertisement
E-Paper

মণিপুরে বিক্ষোভ সমাবেশ নাগা ছাত্র সংগঠনের, জঙ্গিহানায় দু’জনের মৃত্যু ঘিরে ছড়াচ্ছে উত্তেজনা

বৃহস্পতিবার মোমবাতি মিছিল করেছে। জমায়েত থেকে উঠেছে কুকি জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ০০:৩৭
প্রতিবাদে নাগা গোষ্ঠীর মহিলারা।

প্রতিবাদে নাগা গোষ্ঠীর মহিলারা। ছবি: পিটিআই।

মেইতেই বনাম কুকি গোষ্ঠীহিংসার পরে এ বার ধীরে ধীরে মণিপুরে মাথাচাড়া দিচ্ছে হিংসার অন্য সমীকরণ। পাহাড় ঘেরা সেনাপতি, উখরুল এবং কাংপোকপি জেলায় ক্রমশ মাথাচা়ড়া দিচ্ছে দুই খিস্টান জনজাতি গোষ্ঠী নাগা এবং কুকিদের মধ্যে উত্তেজনা।

গত ১৮ এপ্রিল উখরুল জেলা ২০২ নম্বর জাতীয় সড়কের ধারে টিএম কাসোম এলাকায় সাধারণ নাগরিকদের যানবাহনের একটি উপর জঙ্গিরা নির্বিচারে গুলি চালালে এই দু’জন নাগা গ্রামবাসী নিহত হন। তাঁদের স্মৃতিতে এবং ন্যায়বিচারের বৃহস্পতিবার নাগা স্টুডেন্টস ফেডারেশন (এনএসএফ) বৃহস্পতিবার মোমবাতি মিছিল করেছে। জমায়েত থেকে উঠেছে কুকি জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এনএসএফ সভাপতি এমতেইসুদিং বলেন, ‘‘এই কর্মসূচি শুধু শোক প্রকাশ নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে একটি সম্মিলিত অবস্থান।’’ তিনি জানিয়েছেন, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদে একটি স্মারকলিপি পাঠিয়েছে এনএসএফ। চলতি বছরের জানুয়ারি মাসে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়িয়েছিল পার্বত্য মণিপুরে। গত ২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবসের দিন কুকিদের বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ওই ঘটনার দায়স্বীকার করে নাগাদের এক বিদ্রোহী গোষ্ঠী জেলিয়াংরং ইউনাইটেড ফ্রন্ট। যদিও ওই বিদ্রোহীদের দাবি, ওই বাড়িগুলি আফিম চাষের জন্য ব্যবহার করা হত। এর পরেই ধারাবাহিক ভাবে কুকি জঙ্গিরা নাগাদের নিশানা করছে বলে অভিযোগ।

Advertisement
Imphal Naga
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy