Advertisement
E-Paper

সিঁদুর অভিযানে জীবন দিয়েছেন ভারতের ছয় বীর! এক বছর পর তাঁদের নাম-পরিচয় প্রকাশ করল কেন্দ্র, পাচ্ছেন মরণোত্তর সম্মান

দেশের সেবায় জীবন উৎসর্গকারী এই বীরদের স্মরণে উৎসর্গীকৃত স্মৃতিসৌধের থ্রি-ডি দেওয়ালে নাম খোদাই হয়েছে। তবে কেন্দ্র এত দিন পর প্রকাশ করল তাঁদের নাম-পরিচয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ১৪:৩৩

—প্রতিনিধিত্বমূলক ছবি।

গত বছরের সিঁদুর অভিযানে যে ছয় সেনাকর্তা এবং জওয়ান ‘শহিদ’ হয়েছেন, প্রথম তাঁদের নাম এবং পরিচয় প্রকাশ করল কেন্দ্র। তাঁদের মরণোত্তর সম্মান প্রদানের কথা ঘোষণা করল মোদী সরকার।

গত বছর মে মাসে ‘অপারেশন সিঁদুরে’ মৃত্যুবরণ করেন রাইফেলম্যান সুনীল কুমার, সুবেদার মেজ়র পবন কুমার, ল্যান্স নায়েক দীনেশ কুমার, অগ্নিবীর মুড মুরলী নায়েক, হাবিলদার সুনীলকুমার সিংহ এবং বায়ুসেনার সার্জেন্ট সুরেন্দ্র কুমার। দেশের সেবায় জীবন উৎসর্গকারী এই বীরদের স্মরণে উৎসর্গীকৃত স্মৃতিসৌধের থ্রি-ডি দেওয়ালে নাম খোদাই হয়েছে। তবে এত দিন পর প্রকাশ করল তাঁদের নাম-পরিচয়। মে মাসে ভারত-পাকিস্তানের চার দিনের সংঘাতে মৃত দু’জনকে মরণোত্তর বীরের সম্মান প্রদান করা হয়েছে। রাইফেলম্যান সুনীলকে দেওয়া হয়েছে বীর চক্র সম্মান। গত ৮ জুন রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ওই সম্মান গ্রহণ করেন ‘শহিদ’ সুনীলের মা-বাবা। সার্জেন্ট সুরেন্দ্রকে দেওয়া হয়েছে বায়ুসেনা পদক। কেন্দ্র জানায়, সামরিক ঐতিহ্য মেনে নয়াদিল্লির জাতীয় যুদ্ধ স্মারকের দেওয়ালে ওই ছয় বীরের নাম খোদাই করা হবে।

২০২৫ সালের এপ্রিলে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ গিয়েছিল ২৬ জনের। হামলার নেপথ্যে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি-যোগের প্রমাণ মেলে। পাকিস্তান অভিযোগ অস্বীকার করে। তবে প্রত্যাঘাত করে ভারত। সিঁদুর অভিযানে সে দেশের জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারতীয় সেনা। নতুন প্রকাশিত নামগুলো থেকে ইঙ্গিত মিলছে, ‘অপারেশন সিঁদুরে’ হতাহতের মধ্যে রয়েছেন ভারতের স্থল বাহিনী এবং বিমান বাহিনীর সেনানীরা।

Operation Sindoor Narendra Modi Government

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy