E-Paper

দেশকে মোদীর ধন্যবাদ

মোদীর দাবি, অনেকে সমাজমাধ্যমে বিদেশ সফর স্থগিত করার কথা জানিয়েছেন। প্রাকৃতিক সারের প্রয়োগ বেড়েছে কৃষিতে। তাঁর কথায়, ‘‘দেশবাসী একজোট হয়ে আন্তর্জাতিক সঙ্কটের মোকাবিলা করছেন। এতে আমি খুশি।’’

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ০৬:০৬
নরেন্দ্র মোদী।

নরেন্দ্র মোদী। — ফাইল চিত্র।

ভিক্টোরিয়া (সেশেলস) ও নয়াদিল্লি, ২৮ জুন: পশ্চিম এশিয়ায় সংঘাতের ফলে সঙ্কটের প্রেক্ষিতে দেশবাসীকে ব্যয়সঙ্কোচের আহ্বান জানিয়েছিলেন। সেই আহ্বানে সাড়া দেওয়ার জন্য দেশের প্রত্যেক নাগরিককে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ ‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদী বলেন , ‘‘পশ্চিম এশিয়ায় যুদ্ধের মতো পরিস্থিতির প্রেক্ষিতে আমি দেশবাসীকে কয়েকটি বিষয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছিলাম। আমি দেশের প্রত্যেক নাগরিকের কাছে দায়বদ্ধ। তাঁরা কেবল আমার আবেদনে সাড়া দেননি। সক্রিয় ভাবে সহযোগিতা করছেন। অনেক পরিবারে বিয়ে থাকলেও সোনার অলঙ্কার না কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকে প্রয়োজনে পুরনো সোনা থেকে নতুন অলঙ্কার তৈরির সিদ্ধান্ত নিয়েছেন।’’

মোদীর দাবি, অনেকে সমাজমাধ্যমে বিদেশ সফর স্থগিত করার কথা জানিয়েছেন। প্রাকৃতিক সারের প্রয়োগ বেড়েছে কৃষিতে। তাঁর কথায়, ‘‘দেশবাসী একজোট হয়ে আন্তর্জাতিক সঙ্কটের মোকাবিলা করছেন। এতে আমি খুশি।’’

অন্য দিকে তিন দিনের সেশেলস সফরের সময়ে ভারত মহাসাগরকে ‘সুযোগের মহাসাগর’ হিসেবেবর্ণনা করলেন মোদী। ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমিনির সঙ্গে বৈঠকের পরে তিনি বলেন, ‘‘ভারত মহাসাগর আমাদের সকলেরই বাড়ি। তার সুরক্ষা ও উন্নয়ন আমাদেরযৌথ দায়িত্ব।’’

সুরক্ষা, যোগাযোগ ও উন্নয়নে অংশীদারির মতো নানা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত ও সেশেলস। প্রধানমন্ত্রী মোদীকে সেশেলসের অন্যতম শীর্ষ সম্মান ‘গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজ়ন’-এ সম্মানিত করেছে সে দেশের সরকার।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Mann Ki Baat Prime Minister

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy