Advertisement
E-Paper

কাশ্মীরী পণ্ডিতদের নিয়ে ডুয়েল অনুপম খের, নাসিরুদ্দিন শাহের

তির আর পাল্টা তির! এক দিকে অনুপম খের। অন্য দিকে নাসিরুদ্দিন শাহ। কাশ্মীর নিয়ে বলিউডের দুই তারকার মধ্যে জোর লড়াই শুরু হয়ে গিয়েছে টুইটারে। আর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে তুমুল চাপানউতোর।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ মে ২০১৬ ১৮:২১

তির আর পাল্টা তির!

কাশ্মীর নিয়ে বলিউডের দুই তারকার মধ্যে জোর লড়াই শুরু হয়ে গিয়েছে টুইটারে। আর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে তুমুল চাপানউতোর।

এক দিকে অনুপম খের। অন্য দিকে নাসিরুদ্দিন শাহ।

তাঁর টুইটে কাশ্মীরী পণ্ডিতদের পাশে দাঁড়িয়েছিলেন অনুপম খের। তাঁর বক্তব্য ছিল, উপত্যকার সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষের কাছে বরাবরই বঞ্চিত হয়েছেন কাশ্মীরী পণ্ডিতরা। আর তা এখনও হয়ে চলেছেন।

ওই ‘তির’-এর জবাবে ‘পাল্টা তির’ ছুড়তে দ্বিধা করেননি নাসিরুদ্দিন শাহ। কারও নাম করেননি। তবে কোনও রাখঢাক না রেখেই নাসিরুদ্দিন বলেছেন, ‘‘যিনি কোনও দিন থাকলেনই না কাশ্মীরে, তিনি হঠাৎ করে কী ভাবে কাশ্মীরী পণ্ডিতদের সম্পর্কে এতটা স্পর্শকাতর হয়ে উঠলেন! কী ভাবেই বা তিনি লড়াই করেন কাশ্মীরী পণ্ডিতদের হয়ে!’’

আরও পড়ুন- অসামান্য দক্ষতায় ব্রহ্মস ছুড়ল বায়ুসেনা, নিমেষে ধ্বংস হবে রেডার ব্যবস্থা

এর পর অনুপম ও নাসিরুদ্দিনের পক্ষে ও বিপক্ষে প্রচুর মন্তব্য আসতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। আর তার পর ‘পাল্টা খোঁচা’টা আসে অনুপম খেরের দিক থেকেও। তিনিও নাসিরুদ্দিনের নাম নেননি, সরাসরি্। অনুপম তাঁর টুইটে লিখেছেন, ‘‘শাহ সাহাব কি জয় হো! যুক্তিটা যদি সে রকমই হয়, তা হলে তো যিনি অনাবাসী ভারতীয় (এনআরআই), তাঁর ভারত সম্পর্কে চিন্তা-ভাবনা করাটাই উচিত নয়!’’

পরে অবশ্য নাসিরুদ্দিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তাঁর মন্তব্যের ‘ভুল ব্যখ্যা’ করা হয়েছে।

Naseeruddin Shah's statement on Anupam Kher, Kashmiri Pandits triggers fierce reactions on Twitter
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy