Advertisement
E-Paper

Sonia Gandhi: ২১ জুলাই হাজিরার নির্দেশ, ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া গাঁধীকে আবার তলব ইডির

ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকে তলব করল ইডি। এর আগেও একাধিক বার তলব করা হয়েছিল। অসুস্থতার কারণে হাজিরা দেননি তিনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জুলাই ২০২২ ১৭:২১
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকে নতুন করে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ২১ জুলাই ইডি দফতরে সনিয়াকে হাজিরা দিতে বলা হয়েছে।

এর আগেও কংগ্রেস সভানেত্রীকে তলব করেছিল ইডি। কিন্তু, শারীরিক অসুস্থতার কারণে তদন্তকারীদের মুখোমুখি হতে পারেননি রাজীব-পত্নী।

ন্যাশনাল হেরাল্ড মামলায় গত ২৩ জুন সনিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। তার আগে ৮ জুন কংগ্রেস সভানেত্রীকে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। কিন্তু কোভিড সংক্রমণের কারণে সেই সময় ইডি দফতরে হাজিরা দিতে পারেননি তিনি।

পরে হাজিরার তারিখ কয়েক সপ্তাহ পিছনোর অনুরোধ করে ইডি দফতরে চিঠি পাঠান সনিয়া। ইডি-কে পাঠানো চিঠিতে কংগ্রেস সভানেত্রী জানান, সম্প্রতি করোনা আক্রান্ত হওয়ার কারণে তাঁর শরীর অসুস্থ এবং ফুসফুসেও সংক্রমণ দেখা দিয়েছে। তাই পুরোপুরি সুস্থ হয়ে ওঠা পর্যন্ত ইডি দফতরে হাজিরা থেকে অব্যাহতি চেয়েছিলেন।

sonia gandhi National Herald Case National Herald Scam ED
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy