E-Paper

জুনে নীতি আয়োগের বৈঠক

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের বৈঠকে অর্থনীতিতে গতি আনতে আর্থিক সংস্কার ও ব্যবসার পরিবেশ সহজ করার রাস্তা খোঁজার কথা বলেছিলেন। সরকারের কাজেও গতি আনতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ০৯:৪৬
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। — ফাইল চিত্র।

পশ্চিম এশিয়ায় যুদ্ধের ফলে অর্থনীতিতে আশঙ্কার মেঘ জমায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকে আর্থিক সংস্কারে জোর দিয়েছিলেন। এ বার রাজ্য স্তরে আর্থিক সংস্কার এবং ব্যবসার পরিবেশ সহজ করার জন্য আরও পদক্ষেপ করতে জুনে নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠক ডাকার পরিকল্পনা হচ্ছে। নীতি আয়োগের পরিচালন পরিষদে প্রধানমন্ত্রী নিজেই অধ্যক্ষ। সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা তার সদস্য। সূত্রের খবর, ১১ জুন এই বৈঠকডাকা হতে পারে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের বৈঠকে অর্থনীতিতে গতি আনতে আর্থিক সংস্কার ও ব্যবসার পরিবেশ সহজ করার রাস্তা খোঁজার কথা বলেছিলেন। সরকারের কাজেও গতি আনতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছিলেন। মোদী নিজে আজ এক্স-হ্যান্ডলে লিখেছেন, ‘মন্ত্রিপরিষদের বৈঠক কার্যকরী হয়েছে। আমরা জীবনযাত্রা সহজ করা, ব্যবসার পরিবেশ সহজ করা, বিকশিত ভারতের স্বপ্নপূরণে আরওকী ভাবে সংস্কার করা যায়, তা নিয়ে আলোচনা করেছি’। সূত্রের খবর, প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের বৈঠকে জৈব গ্যাস ও অন্যান্য অপ্রচলিত বা পরিবেশ-বান্ধব জ্বালানির উৎপাদন বাড়ানোর উপরে জোর দিয়েছিলেন। কেন্দ্রীয় সরকার আগামী দিনে এ বিষয়ে কিছু পদক্ষেপ করতে পারে। একই সঙ্গে রাজ্যগুলির সঙ্গেও নীতি আয়োগের বৈঠকে এ বিষয়ে আলোচনা হতে পারে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

NITI Aayog NITI Aayog Meet

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy