E-Paper

মুখ্যমন্ত্রী নীতীশের শেষ বৈঠক আজ

বিহারের দ্বিতীয় বৃহত্তম ওবিসি সমাজ কুশওয়াহাদের প্রতিনিধি, অমিত শাহ ঘনিষ্ঠ উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি দৌড়ে এগিয়ে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১০:১৭
নীতীশ কুমার।

নীতীশ কুমার। ফাইল চিত্র।

মুখ্যমন্ত্রী হিসাবে সম্ভবত আগামিকাল শেষ বার মন্ত্রিসভার বৈঠকে করবেন নীতীশ কুমার। সূত্রের মতে, ওই বৈঠকের পরেই রাজ্যপালের কাছে গিয়ে নিজের ইস্তফা জমা দেবেন তিনি। তাঁর স্থলাভিষিক্ত কে হবেন? বিজেপি নেতৃত্বের মতে, মুখ্যমন্ত্রী পদ্ম শিবির থেকেই হবেন। কিন্তু কে, তা বলা মুশকিল।

নীতীশ জায়গায় যে বিজেপিরই কেউ মুখ্যমন্ত্রী হচ্ছেন, তা আগেই স্পষ্ট হয়ে যায়। বিহারের দ্বিতীয় বৃহত্তম ওবিসি সমাজ কুশওয়াহাদের প্রতিনিধি, অমিত শাহ ঘনিষ্ঠ উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি দৌড়ে এগিয়ে। তবে দুর্নীতির অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। দৌড়ে আছেন শাহ-ঘনিষ্ঠ, সাফ ভাবমূর্তিরস্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইও। তবে তিনি উচ্চবর্ণের। মহিলা সংরক্ষণ বিল নিয়ে হইচইয়ের মধ্যে রাজ্যের ক্রীড়ামন্ত্রী শ্রেয়সী সিংহের মতো কারও ভাগ্যেও শিকে ছিড়তে পারে। আছেন তিন বারের বিধান পরিষদের সদস্য দিলীপ জয়সওয়ালও। আগামিকাল কেন্দ্রীয় পর্যবেক্ষক কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের উপস্থিতিতে বিজেপির পরিষদীয় দলের বৈঠক। সেখানেই মুখ্যমন্ত্রী মুখ বাছা হবে।

এর মধ্যে মুখ্যমন্ত্রীর আবাস থেকে ৭ সার্কুলার রোডের বাড়িতে মালপত্র পাঠাতে শুরু করেছেন নীতীশ। সে বাড়ি থেকে লালু-রাবড়ীর ১০ সার্কুলার রোড ঢিল ছোড়া দূরত্বে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

BJP Bihar

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy