Advertisement
E-Paper

কানপুর ল্যাম্বরগিনি কাণ্ড: আর জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই অভিযুক্ত তামাক সংস্থার পুত্র শিবমকে, জানাল পুলিশ

সংবাদসংস্থা পিটিআইকে তদন্তকারী আধিকারিক দীনেশ কুমার বলেন, ‘‘যা জিজ্ঞাসাবাদের প্রয়োজন ছিল, শিবমকে গ্রেফতারের সময়েই সেই কাজ সেরে ফেলা হয়েছিল। তাঁকে আবার তলব করার প্রয়োজন নেই।’’

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৪
কালো পোশাকে অভিযুক্ত শিবম মিশ্র (মাঝে)। ছবি: সংগৃহীত।

কালো পোশাকে অভিযুক্ত শিবম মিশ্র (মাঝে)। ছবি: সংগৃহীত।

কানপুর ল্যাম্বরগিনি কাণ্ডে তামার সংস্থার কর্ণধারের অভিযুক্ত পুত্র শিবমকে আগেই জামিন দিয়েছিল আদালত। সঙ্গে এটা ও জানিয়েছিল, প্রয়োজনে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। তবে এ বার পুলিশ জানিয়ে দিল, শিবমকে জিজ্ঞাসাবাদের কোনও প্রয়োজন নেই। তিনি যথেষ্ট সহযোগিতা করেছেন বলে দাবি পুলিশ। তাই আর জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই।

সংবাদসংস্থা পিটিআইকে তদন্তকারী আধিকারিক দীনেশ কুমার বলেন, ‘‘যা জিজ্ঞাসাবাদের প্রয়োজন ছিল, শিবমকে গ্রেফতারের সময়েই সেই কাজ সেরে ফেলা হয়েছিল। তাঁকে আবার তলব করার প্রয়োজন নেই।’’ পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটে গ্রেফতার করা হয়েছিল অভিযুক্ত শিবমকে। ৭০ মিনিটের মধ্যে আদালতে পেশ করা হয় তাঁকে। তবে তদন্ত জারি রয়েছে বলেও দাবি করেছেন তদন্তকারী আধিকারিক। পাশাপাশি তথ্য সংগ্রহ করা হচ্ছে। খুব শীঘ্রই চার্জশিট আদালতে পেশ করা হবে।

ল্যাম্বরগিনি কাণ্ডে ঘটনার চার দিন পর গ্রেফতার হয়েছিলেন শিবম। আদালতে পেশ করার কিছু ক্ষণের মধ্যে জামিন পেয়ে যান তিনি। আদালতের পর্যবেক্ষণ ছিল, পর্যাপ্ত প্রমাণ দিতে পারেনি পুলিশ। আর সে কারণেই অভিযুক্তকে জামিন দেওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশকে নির্দেশ দেওয়া হয়, পর্যাপ্ত তথ্য সংগ্রহ করে আদালতে জামা দিতে হবে। শুধু তা-ই নয়, অভিযুক্ত যাতে সব রকম ভাবে পুলিশকে সহযোগিতা করেন, সেই নির্দেশও দেয় আদালত। গত ৮ ফেব্রুয়ারি ল্যাম্বরগিনির ধাক্কায় আহত হন বেশ কয়েক জন। অভিযোগ গাড়ি চালাচ্ছিলেন শিবম। যদিও এক ব্যক্তি আদালতে দাবি করেন, শিবম নয়, গাড়ি চালাচ্ছিলেন তিনি। নিজেকে মোহন বলেও পরিচয় দেন।

Uttar Pradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy