Advertisement
E-Paper

Odisha: ধর্ষণের হাত থেকে বাঁচতে স্কুলের ছাদ থেকে ঝাঁপ! মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কিশোরী

ওড়িশার জাজপুর জেলার ঘটনায় পাঁচ অভিযুক্তকে আটক করা হয়েছে। কিশোরীর ভাইকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। কিশোরীর শারীরিক অবস্থা সঙ্কটজনক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২২ ১১:২৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ধর্ষণের চেষ্টা করেছিলেন পাঁচ জন। নির্যাতনের হাত থেকে বাঁচতে স্কুলের ছাদ থেকে ঝাঁপ দিল এক কিশোরী। ওড়িশার জাজপুর জেলায় এই ঘটনা ঘটেছে। হাসপাতালে ভর্তি করানো হয়েছে ওই কিশোরীকে। তার শারীরিক অবস্থা সঙ্কটজনক। অভিযুক্ত পাঁচ ব্যক্তিকে আটক করা হয়েছে।

ঠিক কী ঘটেছিল?

পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে ভাইয়ের সঙ্গে কেওনঝড়ের বাসিন্দা ওই কিশোরী তার দিদির বাড়ি যাচ্ছিল। বাস থেকে নামার পর মুষলধারায় বৃষ্টি শুরু হয়। সে সময় তাদের একটি স্কুলে আশ্রয় নেওয়ার পরামর্শ দেন অভিযুক্ত পাঁচ জন। সেই মতো স্কুলে আশ্রয় নেয় দু’জন।

অভিযোগ, কিছু ক্ষণ পর স্কুলে গিয়ে কিশোরীর ভাইকে বেধড়ক মারধর করেন ওই পাঁচ জন। তাকে সেখান থেকে তাড়িয়েও দেওয়া হয়। এর পরেই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্তরা। সেই সময়ই নিজেকে বাঁচাতে স্কুলের ছাদ থেকে ঝাঁপ দেয় কিশোরী।

নির্যাতিতার ভাইয়ের চিৎকার শুনে ঘটনাস্থলে যান স্থানীয়রা। তাঁরাই পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

Odisha Crime
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy