পহেলগাঁও কাণ্ডের পর জম্মু-কাশ্মীরের বিভিন্ন প্রান্তে জঙ্গি দমন অভিযান আরও জোরদার করা হয়েছে। জম্মুর উধমপুরে জঙ্গিদের আশ্রয় নেওয়ার খবর পেয়েই বৃহস্পতিবার সকালে সেখানে অভিযানে যায় সেনা এবং পুলিশের যৌথবাহিনী। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানোর সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। দু’পক্ষের গুলির লড়াইয়ে এক জওয়ান আহত হন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। নিহত জওয়ানের নাম ঝন্টু আলি শেখ। তিনি ৬ প্যারা এসএফ-এ কর্মরত ছিলেন।
সেনার হোয়াইট নাইট কোর জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এবং সেনার যৌথবাহিনী উধমপুরের বসন্তগড়ে অভিযানে যায়। জঙ্গিরা বসন্তগড়ে আশ্রয় নিয়েছে এই খবর নিশ্চিত হওয়ার পরই অভিযানে নামে যৌথবাহিনী। বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করছিল জঙ্গিরা। পালানোর সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানো শুরু করে। কিন্তু বাহিনীও জঙ্গিদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। দু’পক্ষের মধ্যে বেশ কিছু ক্ষণ সংঘর্ষ চলে। তবে জঙ্গিরা সংখ্যায় কত জন রয়েছে, তা স্পষ্ট হয়নি। জঙ্গিদের ধরতে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনার রোমিও ফোর্স।
অন্য দিকে, পুঞ্চেও বৃহস্পতিবার সকাল থেকে সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে অভিযানে নেমেছে সেনা। লাসানার জঙ্গলে জঙ্গিদের খোঁজ চলছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েই সকালে ওই এলাকায় পৌঁছেছে বাহিনী। তল্লাশি অভিযান চলছে। গত ১৫ এপ্রিল এই জঙ্গলেই নিরাপত্তাবাহিনী এবং জঙ্গিদের সংঘর্ষ হয়। এক জওয়ান সেই ঘটনায় আহত হয়েছিলেন।
এ ছাড়াও জম্মু-রাজৌরি-পুঞ্চগামী রাস্তাগুলিতে তল্লাশি চলছে। মুঘল রোডেও নজরদারি চালাচ্ছে সেনা। বুধবার উরি হয়ে দুই সন্দেহভাজন জঙ্গি ভারতে ঢোকার চেষ্টা করছিল। কিন্তু সেই অনুপ্রবেশ রুখে দেয় সেনা। দুই জঙ্গিকে খতম করা হয়। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। সেই হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। পহেলগাঁও হামলার পর থেকেই জম্মু-কাশ্মীর জুড়ে সেনার জঙ্গি দমন অভিযান আরও জোরদার হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা