E-Paper

ভিডিয়ো ছড়ানোর দায়ে ধৃত

সম্প্রতি কয়েকটি উদ্বেগজনক ভিডিয়ো সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কান্নাকাটি করায় মাত্র দু’বছরের শিশুদের উপর অমানবিক অত্যাচার করা হচ্ছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ০৮:১৮

—প্রতীকী চিত্র।

বেঙ্গালুরুর ক্যাপজেমিনি টেকনোলজি পার্কের ভেতরের ডে-কেয়ারে শিশু নির্যাতনের ভয়াবহ ভিডিয়ো যিনি ফাঁস করে দিয়েছিলেন, তাঁকেই এ বার গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, সংবেদনশীল ভিডিয়ো ফাঁসের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি কয়েকটি উদ্বেগজনক ভিডিয়ো সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কান্নাকাটি করায় মাত্র দু’বছরের শিশুদের উপর অমানবিক অত্যাচার করা হচ্ছে। জোর করে ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিনের ড্রামের ভিতর বসিয়ে রাখা হচ্ছে, জেট স্প্রে দিয়ে মুখে জল ছেটানো হচ্ছে এবং শৌচাগারে আটকে রাখা হচ্ছে। ভিডিয়োগুলো ডে-কেয়ার সেন্টারের এক জন মহিলা কর্মী রেকর্ড করেছিলেন। মোবাইলে ভিডিয়ো রেকর্ড করে তাঁর পরিবারের এক সদস্যের কাছে পাঠান। যিনি সেগুলো শিশুদের হেল্পলাইনে পাঠিয়ে দেন। ভিডিয়োগুলো ভাইরাল হওয়ায় পুলিশ এবং কর্নাটক রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনে আলাদা অভিযোগ দায়ের করা হয়। এর কিছু দিন পরেই, ডে-কেয়ার কর্তৃপক্ষ সেই তথ্য ফাঁসকারীকে বরখাস্ত করেন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Viral torture

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy