E-Paper

ব্যবসায়ী খুনে গ্রেফতার

২৬ সেপ্টেম্বর আলিগড় শহরের কাছে খেরেশ্বর মন্দির এলাকায় গুলি করে খুন করা হয় অভিষেক গুপ্ত নামের এক ব্যবসায়ীকে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ০৮:৪৪

—প্রতীকী চিত্র।

এক ব্যবসায়ীকে খুনের অভিযোগে হিন্দু মহাসভার জাতীয় সাধারণ সম্পাদক পূজা শকুন পাণ্ডেকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার গভীর রাতে রাজস্থানের ভরতপুর জেলার আগরা-জয়পুর জাতীয় সড়কের লোধা বাইপাসের কাছ থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। উত্তরপ্রদেশের আলিগড় শহরের কাছে ব্যবসায়ী অভিষেক গুপ্তকে গুলি করে খুনের ঘটনায় এই নিয়ে মোট চার জনকে গ্রেফতার করলউত্তরপ্রদেশ পুলিশ।

২৬ সেপ্টেম্বর আলিগড় শহরের কাছেই খেরেশ্বর মন্দির এলাকায় গুলি করে খুন করা হয় অভিষেক গুপ্ত নামের এক ব্যবসায়ীকে। অভিষেককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ তদন্তে নামলে সামনে আসে হিন্দু মহাসভার জাতীয় সাধারণ সম্পাদক পূজা শকুন পাণ্ডে ও তাঁর স্বামী অশোক পাণ্ডের নাম। জানা যায়, আর্থিক জটিলতা থেকেই পাণ্ডে দম্পতির কাছ থেকে ‘সুপারি’ পেয়ে অভিষেককে খুন করে ‘শার্প-শ্যুটার’ মহম্মদ ফজ়ল ও আসিফ। তাদের আগেই গ্রেফতার করেছিল পুলিশ। গ্রেফতার করা হয়েছিলঅশোককেও।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Death Case police investigation

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy