পহেলগাঁও কাণ্ডের পর ভারত থেকে পাকিস্তানিদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। বাতিল করা হচ্ছে ভিসাও। সমস্ত রাজ্যকে কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, পাকিস্তানিদের চিহ্নিত করে তাঁদের দেশে ফেরত পাঠাতে হবে। সেই নির্দেশের পরই রাজ্যগুলি শুরু হয়েছে পাকিস্তানিদের চিহ্নিতকরণের কাজ।
শুধুমাত্র মহারাষ্ট্রেই পাঁচ হাজার পাকিস্তানিকে চিহ্নিত করা হয়েছে। রাজ্য সরকারের তথ্য বলছে, বিভিন্ন ধরনের ভিসা নিয়ে রাজ্যে রয়েছেন এমন পাক নাগরিকদের চিহ্নিতকরণের কাজ চলছে। তার মধ্যে কারও দীর্ঘমেয়াদি ভিসা রয়েছে, কেউ বছর বছর ভিসার পুনর্নবীকরণ করাচ্ছেন, কেউ আবার নাগরিকত্বের আবেদন করেছেন, যাঁরা ভারতীয় নাগরিককে বিয়ে করেছেন, সেই তালিকায় এমন অনেকেই রয়েছেন, যাঁদের চিহ্নিত করা হয়েছে।
রাজ্য প্রশাসন সূত্রে খবর, প্রাথমিক ভাবে ২৫০ জন পাক নাগরিককে চিহ্নিত করে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তবে পাঁচ হাজারের যে তথ্য পাওয়া গিয়েছে, তাঁদের মধ্যে ১০৭ জনের কোনও হদিস মিলছে না বলে প্রশাসন সূত্রে খবর। আর এই নিখোঁজ হওয়া পাক নাগরিকেরাই চিন্তা বাড়িয়ে তুলেছে। তাঁদের খোঁজার কাজও চলছে পাশাপাশি। প্রশাসন সূত্রে খবর, ৩৪ জনকে চিহ্নিত করা হয়েছে যাঁদের কোনও বৈধ নথি নেই।
মহারাষ্ট্র সরকারের তথ্য বলছে, রাজ্যের বেশ কয়েকটি শহরে পাকিস্তানি নাগরিকদের হদিস মিলেছে। তার মধ্যে সবচেয়ে বেশি পাকিস্তানির হদিস মিলেছে নাগপুরে। এই শহরে চিহ্নিত করা হয়েছে ২,৪৫৮ জন পাকিস্তানিকে। তার মধ্যে ২৫ জনের কোনও হদিস নেই। তার পরই রয়েছে ঠাণে। এখানে ১,১০৬ জন পাক নাগরিককে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে নিখোঁজ ৩৩ জন। বৈধ নথি ছাড়া থাকছিলেন ৮ জন। জলগাঁওয়ে ৩৯৩ জন চিহ্নিত। পিম্পরি-চিঞ্চওয়াড়ে ২৯০ জন, নবী মুম্বইয়ে ২৩৯ জন, নিখোঁজ ২ জন। পুণেতে ১১৪ জন। নিখোঁজ ৯ জন এবং বৈধ নথি ছাড়া থাকছিলেন ২৪ জন।
এই ছয় শহর ছাড়াও পাক নাগরিকদের হদিস মিলেছে অমরাবতী, আহমেদনগর, সোলাপুর এবং নাসিকেও। এই জেলাগুলি থেকেও যে তথ্য পাওয়া গিয়েছে, সেখানেও বেশ কয়েক জনের কোনও হদিস মিলছে না বলে প্রশাসন সূত্রে খবর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা