পহেলগাঁওয়ে হামলা চালাতে জঙ্গিরা একে ৪৭ এবং এম৪ অ্যাসল্ট রাইফেল ব্যবহার করেছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে কার্তুজও। প্রাথমিক তদন্তের পর অন্তত তেমনই দাবি তদন্তকারীদের এক সূত্রের। শুধু তা-ই নয়, হামলার আগে এক স্থানীয় নাগরিক এবং পর্যটকের ফোনও কেড়ে নেয় জঙ্গিরা।
সূত্রের খবর, জঙ্গিরা কোকেরনাগের জঙ্গল হয়ে ২০ কিলোমিটার হেঁটে বৈসরন উপত্যকায় পৌঁছেছিল। পহেলগাঁও থেকে বৈসরন ৬ কিলোমিটার দূরে। পুরো এলাকা পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা। আর অনেকটাই উঁচুতে এই উপত্যকা। ফলে সরাসরি কোনও রাস্তা নেই। পর্যটক আর ট্রেকিংপ্রেমীদের জন্য এই জায়গা অত্যন্ত পছন্দের। তদন্তকারীদের সন্দেহ, এই পর্যটনস্থলের কোন জায়গা দিয়ে ঢুকে হামলা চালানো হবে, হামলা চালিয়ে কোন দিকে থেকে পালানো যাবে, সব কিছু আগে থেকেই নখদর্পণে ছিল জঙ্গিদের। ফলে খুব অল্প সময়ের মধ্যেই হামলা চালিয়ে পালাতে সক্ষম হয়েছে জঙ্গিরা।
ঘটনাস্থল থেকে বেশ কিছু কার্তুজ উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। সেই কার্তুজ একে ৪৭ এবং এম৪ অ্যাসল্ট রাইফেলের। আর তা থেকেই তদন্তকারীদের সন্দেহ, হামলা চালাতে এই দুই ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল। গত ২২ এপ্রিল বৈসরনে হামলা চালায় জঙ্গিরা। সেই হামলায় ২৫ ভারতীয় এবং নেপালের এক নাগরিকের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত জঙ্গিদের কোনও হদিস মেলেনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা