সংঘর্ষবিরতি ভেঙে আবার জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) এবং পশ্চিম সীমান্তে পাকিস্তানি ড্রোনের হানা। সোমবার রাতে সাম্বা এবং আখুনর সেক্টরে ভারতের আকাশসীমায় পাক ড্রোনের উপস্থিতি নজরে এসেছে। পাশাপাশি, উধমপুরে ভারতীয় সেনার উত্তরাঞ্চলীয় কমান্ডের সদর দফতর এবং বিমানঘাঁটির উপরেও ড্রোনের উপস্থিতি নজরে এসেছে বলে প্রকাশিত একটি খবরে দাবি। জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে পঞ্জাবের সীমান্ত এলাকা হোশিয়ারপুর থেকে।
সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, সাম্বার আকাশে বেশ কয়েকটি ড্রোনের উপস্থিতি দেখে ভারতীয় সেনার এয়ার ডিফেন্স বাহিনী প্রত্যাঘাত করে। তার পরে আর ড্রোনগুলিকে দেখা যায়নি। প্রসঙ্গত, শনিবার বিকেলে ভারত এবং পাকিস্তান দু’দেশই পৃথক ভাবে বিবৃতি দিয়ে সংঘর্ষবিরতিতে সম্মতির কথা জানিয়েছিল। কিন্তু তার পরেও ধারাবাহিক ভাবে পাক ফৌজ অস্ত্রবিরতি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ।
এই আবহে সোমবার বিকেলে ভারতীয় সেনার ডিজিএমও (ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস) লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই পাক সেনার ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আবদুল্লার সঙ্গে হটলাইনে কথা বলেন। কিন্তু তার পরেও পরিস্থিতির বদল হল না। ‘তাৎপর্যপূর্ণ ভাবে’ সোমবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণে দাবি করেছেন, ‘অপারেশন সিঁদুর’ এখনও শেষ হয়নি। ইসলামাবাদের অনুরোধে সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে। তাঁর কথায়, ‘‘ভারত পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা