পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করার জন্য ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ জারি রয়েছে। এই আবহে ওই অভিযান নিয়ে তথ্য হাতাতে ভারতীয় সেনার পরিচয় দিয়ে এ দেশের সাংবাদিক, সাধারণ মানুষকে ফোন করছে পাকিস্তানি গুপ্তচরেরা। সতর্ক করে জানাল ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। এই ধরনের ফোন এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে তারা।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, একটি হোয়াট্সঅ্যাপ নম্বর থেকে এ দেশের সাধারণ মানুষ, সাংবাদিকদের ফোনটি করা হচ্ছে। সেই নম্বর হল, ৭৩৪০৯২১৭০২। মোবাইলের ফোন নম্বর শনাক্তকরণকারী অ্যাপে নম্বরটিকে ‘ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট’ বলে দেখানো হচ্ছে। এই নিয়েই সতর্ক করেছে প্রতিরক্ষা মন্ত্রক।
আরও পড়ুন:
পাকিস্তানের সঙ্গে শনিবার যুদ্ধবিরতি ঘোষণা করেছে ভারত। যদিও রবিবার ভারতীয় বায়ুসেনা স্পষ্ট জানিয়েছে যে, তাদের পাকিস্তানি জঙ্গিদমন অভিযান এখনও জারি রয়েছে। রবিবার এক্স হ্যান্ডলে ভারতীয় বায়ুসেনা লিখেছে, ‘‘অপারেশন সিঁদুরে নিজের দায়িত্ব সফল ভাবে পালন করেছে ভারতীয় বায়ুসেনা। দেশের স্বার্থে নিখুঁত ভাবে, পেশাদারিত্বের সঙ্গে সেই কাজ করেছে তারা। সতর্কতা এবং বিচক্ষণতার সঙ্গে সেই অভিযান করা হয়েছে।’’ তার পরেই বায়ুসেনা জানিয়েছে, এই অভিযান এখনও চলছে। সেই নিয়ে দেশবাসীকে সময়মতো জানানো হবে। পোস্টে ভারতীয় বায়ুসেনা লিখেছে, ‘‘এই অভিযান চলছে। সময়মতো সেই বিষয়ে তথ্য দেওয়া হবে। জল্পনা এবং ভুয়ো তথ্যে কান না দেওয়ার জন্য সকলকে অনুরোধ করছে আইএএফ।’’ এ বার তারা সতর্ক করে জানাল, এই অভিযান নিয়ে তথ্য চাইলে দেওয়া উচিত নয়। কারণ, পাকিস্তানি গুপ্তচরেরা ভারতীয় সেনা সেজে এই বিষয়ে তথ্য হাতানোর চেষ্টা করছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা