পহেলগাঁও কাণ্ডের জেরে ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্কের টানাপড়েন বৃদ্ধি পেয়েছে। এই আবহে পঞ্জাবের গুরদাসপুরে ধৃত এক পাকিস্তানি নাগরিক। তাঁর কাছে পাকিস্তানের পরিচয়পত্রও মিলেছে। ধৃতের নাম হুসনাইন। বর্তমানে পঞ্জাব পুলিশের হেফাজতে রয়েছেন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩-৪ মে রাতে পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে গুরদাসপুরে প্রবেশের সময় আটক হন হুসনাইন। দরিয়া মনসুর সীমান্ত চৌকির কাছে একটি ঝোপে তাঁকে দেখতে পান সীমান্তরক্ষীরা। তাঁর থেকে একটি পাকিস্তানি পরিচয়পত্র এবং ৪০ পাকিস্তানি টাকাও উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের গুজরানওয়ালা শহরের বাসিন্দা তিনি।
আরও পড়ুন:
গত শনিবার রাজস্থানে আটক হন পাকিস্তানি রেঞ্জার। তার আগে পহেলগাঁও কাণ্ডের পর গত ২৩ এপ্রিল পঞ্জাবের ফিরোজপুর সীমান্তে ডিউটি করার সময় পাক রেঞ্জার্সের হাতে বন্দি হন সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ২৪ নম্বর ব্যাটেলিয়নের কনস্টেবল পূর্ণমকুমার সাউ। ভুল করে পাকিস্তানের পঞ্জাব প্রদেশে ঢুকে একটি গাছের তলায় বিশ্রাম নেওয়ার সময় সে দেশের রেঞ্জার্সের হাতে পূর্ণম বন্দি হন। তাঁকে ছাড়ার বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠকও হয়। যদিও তার পরেও পূর্ণমকে ছাড়া হয়নি। এর মধ্যেই গত শনিবার আটক হন পাকিস্তানি রেঞ্জার। এ বার গুরদাসপুরে আটক হলেন এক পাকিস্তানি নাগরিক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা