Advertisement
E-Paper

‘শ্বশুরবাড়ির লোকের হাত থেকে আমাকে বাঁচাও’! বাবাকে ফোন তরুণীর, তার পরই দেহ উদ্ধার

বুধবার সকালে অনু তাঁর বাবাকে ফোন করেন। তাঁকে বলেন, ‘‘বাবা, তুমি তাড়াতাড়ি এসো। ওরা আমাকে মেরে ফেলবে।’’ মেয়ের কান্না শুনে অনুর বাবা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১৩:২৭
মৃত তরুণী অনু। ছবি: সংগৃহীত।

মৃত তরুণী অনু। ছবি: সংগৃহীত।

বিহারের বৈশালীতে এক নববধূর দেহ উদ্ধার ঘিরে হুলস্থুল পড়ে গিয়েছে। পণের জন্য বধূকে খুন করা হয়েছে বলে শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ। স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অনুর। মাস কয়েক মাস আগে তাঁদের বিয়ে হয়েছিল।

পরিবারের অভিযোগ, বিয়ের কয়েক দিন পর থেকেই পণের টাকার জন্য অনুকে নানা রকম ভাবে হেনস্থা করা শুরু হয়। যত দিন গিয়েছে বিষয়টি বেড়েছে। এই ঘটনায় মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন অনু। বিষয়টি মিটমাটের জন্য দুই পরিবারের মধ্যে কয়েক দফায় আলোচনাও হয়। আপাতদৃষ্টিতে সেই সমস্যা মিটে গিয়েছে বলে অনুর বাড়ির লোকেরা মনে করলেও, পরিস্থিতির কিন্তু পারতপক্ষে কোনও উন্নতিই হয়নি।

বুধবার সকালে অনু তাঁর বাবাকে ফোন করেন। তাঁকে বলেন, ‘‘বাবা, তুমি তাড়াতাড়ি এসো। ওরা আমাকে মেরে ফেলবে।’’ মেয়ের কান্না শুনে অনুর বাবা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। তার পর জানান, কিছু ক্ষণের মধ্যেই তিনি পৌঁছোচ্ছেন। ফোন পাওয়ার কিছু ক্ষণ পর তাঁর শ্বশুরবাড়ি পৌঁছোন অনুর পরিবারের সদস্যেরা। গিয়ে দেখেন অনু সোফার উপর নিথর হয়ে পড়ে রয়েছেন। পরিবারের অভিযোগ, অনুকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অনুর স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা। পুলিশ এসে দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, অনুর শ্বশুরবাড়ির লোকেদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। দ্রুত গ্রেফতার করা হবে।

Bihar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy