Advertisement
E-Paper

বছরের প্রথম দিনেই বাড়ল পেট্রোল, ডিজেলের দাম

বছরের প্রথম দিনেই বাড়ল পেট্রোল, ডিজেল, ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস ও কেরোসিনের দাম। পেট্রোলের দাম বেড়েছে লিটারপ্রতি ১.২৯ টাকা।

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৭ ২০:২৬

বছরের প্রথম দিনেই বাড়ল পেট্রোল, ডিজেল, ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস ও কেরোসিনের দাম। পেট্রোলের দাম বেড়েছে লিটারপ্রতি ১.২৯ টাকা। ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ০.৯৭ টাকা। আজ মধ্যরাত থেকেই কার্যকর হবে নতুন দাম।

এর আগে শেষবার দাম বেড়েছিল ১৬ ডিসেম্বর। সেই পেট্বোলের দাম বাড়ানো হয়েছিল ২.২১ টাকা। ফের দাম বাড়ানো হল।গত বছরের জুলাই মাসে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয়, ডিজেলের দামের উপর থেকে যেভাবে ভর্তুকি তুলে নেওয়া হয়েছে, রান্নার গ্যাসের ক্ষেত্রেও সেই নীতি নেওয়া হবে। সেই নীতি অনুযায়ী প্রতি মাসের ২ টাকা করে দাম বাড়ানো হচ্ছে।রান্নার গ্যাসের মতোই কেরোসিনের উপর থেকেও ভর্তুকি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে ১০ মাস পর্যন্ত ১৪ দিন অন্তর প্রতি লিটারে ২৫ পয়সা করে দাম বাড়ানোর স্বাধীনতা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বাড়ি, গাড়ি ঋণের সুদ কমাল স্টেট ব্যাঙ্ক

Petrol Diesel Price hike
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy