Advertisement
E-Paper

১৪ মে থেকে প্রতি রবিবার বন্ধ থাকবে পেট্রোল পাম্প

আগামী ১৪ মে থেকে কেরল, তামিলনাড়ু, কর্নাটক ও মহারাষ্ট্রে প্রত্যেক রবিবার পেট্রোল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশন। জ্বালানির খরচ কম করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে দ্য কনসর্টিয়াম অব পেট্রোলিয়াম ডিলার্স (সিআইপিডি)।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৭ ১৭:০১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আগামী ১৪ মে থেকে কেরল, তামিলনাড়ু, কর্নাটক ও মহারাষ্ট্রে প্রত্যেক রবিবার পেট্রোল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশন। জ্বালানির খরচ কম করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে দ্য কনসর্টিয়াম অব পেট্রোলিয়াম ডিলার্স (সিআইপিডি)।

আরও পড়ুন: ফুচকা দেননি, ছুরি দিয়ে ১৮ বার কুপিয়ে খুন ফুচকাওয়ালাকে

তবে অল ইন্ডিয়া পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন-এর প্রেসিডেন্ট অজয় বনশল জানান, সারা দেশে পেট্রোল পাম্পের উপর সিআইপিডি-র এই সিদ্ধান্তের প্রভাব পড়বে না। কারণ দেশের কয়েকটি রাজ্যেই সিআইপিডি-র উপস্থিতি রয়েছে। তবে তাঁরা সিআইপিডি-র এই সিদ্ধান্তকে সমর্থন করছেন না বলেই জানিয়েছেন বনশল।
সিআইপিডি-র এই সিদ্ধান্ত কার্যকরী হলে ওই চার রাজ্যের প্রায় ২৫ হাজার পাম্প এর আওতায় আসবে।

Petrol Pump CIPD
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy