ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতির পর দ্বিতীয় দফার আলোচনা হওয়ার কথা সোমবার। তার আগে দিল্লিতে নিজের বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সোমবার ৭, লোককল্যাণ মার্গের ওই বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এ ছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশসচিব বিক্রম মিস্রী এবং ভারতের তিন সেনাবাহিনীর প্রধানেরা বৈঠকে ছিলেন। তাঁদের সঙ্গে দীর্ঘ ক্ষণ আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। সোমবার বেলা ১২টা নাগাদ ভারত এবং পাকিস্তানের ডিজিএমও-র ‘হটলাইনে’ আলোচনার কথা ছিল। এখনও সেই আলোচনা সম্পর্কে কোনও তথ্য মেলেনি। বেলা আড়াইটে নাগাদ প্রতিরক্ষা মন্ত্রক সাংবাদিক বৈঠক করবে বলে জানিয়েছে।
সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন এয়ার চিফ মার্শাল এপি সিংহ, আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌসেনা প্রধান দীনেশ কে ত্রিপাঠী। মনে করা হচ্ছে, ডিজিএমও বৈঠকে কী আলোচনা হবে, ভারতের অবস্থান কী হবে, প্রধানমন্ত্রীর বাসভবনের বৈঠকে তা নিয়ে কথা হয়েছে।
আরও পড়ুন:
গত শনিবার বিকেলে ভারত, পাকিস্তান সংঘর্ষবিরতি ঘোষণা করে। বিদেশসচিব মিস্রী জানিয়েছিলেন, ওই দিনই দুই দেশের ডিজিএমও-র কথা হয়েছিল। তার পর ভারত এবং পাকিস্তান সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে। সোমবার বেলা ১২টায় পরবর্তী আলোচনা হবে। মনে করা হচ্ছে, সোমবারের আলোচনায় দুই দেশের মধ্যেকার একাধিক সমস্যা উঠে আসতে পারে। কারণ সে দিন সংঘর্ষবিরতি নিয়েই কেবল আলোচনা হয়েছিল। অন্য কোনও প্রসঙ্গ ওঠেনি। দ্বিতীয় দফার আলোচনাও ডিজিএমও স্তরে সীমাবদ্ধ রাখা হচ্ছে। ভারতের তরফে পাকিস্তানের সঙ্গে আলোচনায় যোগ দেবেন ডিজিএমও রাজীব ঘাই।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা