Advertisement
E-Paper

‘গণতন্ত্রে হিংসার কোনও জায়গা নেই’, ট্রাম্পের উপর হামলার নিন্দায় মোদী, অক্ষত থাকায় স্বস্তি প্রকাশও করলেন

শনিবার রাতে (ওয়াশিংটনের সময়) হোয়াইট হাউসের অদূরে ওয়াশিংটন হিলট হোটেলে একটি নৈশভোজ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন ট্রাম্প। সেখানে আচমকা এক বন্দুকবাজ হামলা করে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১০:৪৬
(বাঁ দিকে) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)।

(বাঁ দিকে) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। — ফাইল চিত্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর বন্দুকবাজের হামলার নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে ট্রাম্প, তাঁর স্ত্রী মেলানিয়া এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স অক্ষত থাকায় স্বস্তিও প্রকাশ করেছেন তিনি।

মোদী রবিবার সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘ওয়াশিংটন ডিসির হোটেলে ওই নিরাপত্তাজনিত ঘটনার পরে প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি এবং ভাইস প্রেসিডেন্ট নিরাপদ ও অক্ষত আছেন জেনে স্বস্তি পেলাম। তাঁদের সুরক্ষা ও সুস্থতার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই এবং নিঃসন্দেহে এর নিন্দা করা উচিত।’’

প্রসঙ্গত, শনিবার রাতে (ওয়াশিংটনের সময়) হোয়াইট হাউসের অদূরে ওয়াশিংটন হিলটন হোটেলে একটি নৈশভোজ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন ট্রাম্প। হোয়াইট হাউস কভার করা সাংবাদিকদের জন্য প্রথা মেনে ওই বার্ষিক নৈশভোজের আয়োজন করা হয়েছিল তাঁর দফতরের তরফে। ট্রাম্পের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এ ছাড়া, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স-সহ একাধিক মার্কিন উচ্চপদস্থ আধিকারিক ও নেতা নৈশভোজে উপস্থিত ছিলেন। আচমকা সেখানে গুলি চলে। ঘটনার পর ট্রাম্প অভিযুক্তের একটি ছবি নিজের সমাজমাধ্যমে পোস্ট করেন। সেখানে খালি গায়ে এক যুবককে উপুড় করে শুয়ে রাখা হয়েছে। তাঁর হাত এবং পা বাধা, চোখ বন্ধ। সেই সঙ্গে ট্রাম্প জানান, তিনি, মেলানিয়া এবং অন্য প্রশাসনিক আধিকারিকেরা নিরাপদে রয়েছে।

Advertisement
Narendra Modi Donald Trump attack White House
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy