E-Paper

পাঁচ দেশে সফর মোদীর

বুধবার সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের পশ্চিম এশিয়া বিষয়ক সচিব সি বি জর্জ বলেন, আবু ধাবির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, শক্তি ক্ষেত্রে সহযোগিতা, আঞ্চলিক বিষয়গুলি নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ০৮:২৯
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

তেল নিয়ে তীব্র আশঙ্কার মধ্যেই দেশের জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে আগামী ১৫ তারিখ সংযুক্ত আরব আমিরশাহি যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে দেশে থাকবেন ঘণ্টা চারেক। তার পরে ইউরোপের ৪টি দেশে দ্বিপাক্ষিক সফর এবং নর্ডিক সম্মেলনে যোগ দেওয়া।

বুধবার সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের পশ্চিম এশিয়া বিষয়ক সচিব সি বি জর্জ বলেন, আবু ধাবির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, শক্তি ক্ষেত্রে সহযোগিতা, আঞ্চলিক বিষয়গুলি নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী। ভারতের জ্বালানি আমদানির প্রতিবন্ধকতা, হরমুজ় প্রণালীর অবরোধ অতিক্রম নিয়েও কথা হবে। এর পরে মোদী যাবেন নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইটালি।


(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Narendra Modi UAE Middle East Europe

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy