Advertisement
E-Paper

উড়ানে এ বার কী করতে বারণ করলেন ছড়াকাটা সেই ক্যাপ্টেন? আবার প্রচারে পাইলট মোহিত

সমাজমাধ্যমে সম্প্রতি তেওটিয়ার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, একটি ব্যাঙ্ককগামী বিমানে ঘোষণা করছেন তিনি, যা শুনে হাসির রোল উঠেছে যাত্রীদের মধ্যে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৩ ১৮:৪০
image of pilot

ছবি: ইনস্টাগ্রাম।

উড়ানে তাঁর ঘোষণা শোনার জন্য মুখিয়ে থাকেন যাত্রীরা। ছড়া কেটে, মজা করে ঘোষণার জন্য বিখ্যাত হয়েছিলেন স্পাইস জেট বিমানের ক্যাপ্টেন মোহিত তেওটিয়া। সেই পাইলটের আরও একটি ঘোষণার ভিডিয়ো ফের ভাইরাল হল। হাসিতে ফেটে পড়লেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা।

সমাজমাধ্যমে সম্প্রতি তেওটিয়ার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, একটি ব্যাঙ্ককগামী বিমানে ঘোষণা করছেন তিনি, যা শুনে হাসির রোল উঠেছে যাত্রীদের মধ্যে। তিনি পরামর্শ দিয়েছেন, ‘‘উড়ানে কেউ পান খাবেন না, কারণ বিমানের জানলা খোলা যায় না। আর আমাদের পিকদানি নেই।’’ এর পর তিনি ঠাট্টা করে এও জানিয়েছে, কেউ যদি লুকিয়ে ব্যাঙ্ককগামী বিমানে উঠে থাকেন, তা হলে বিপদ রয়েছে। ‘বৌদি’-রা এসে মারবেন।

ভিডিয়ো পোস্ট করেছেন খোদ তেওটিয়াই। নিজের প্রোফাইল থেকে। ‘পোয়েটিকপাইলট’ শিরোনামে। এই ঘোষণার ভিডিয়ো পোস্ট করে তেওটিয়া লিখেছেন, ‘‘যখন আমার যাত্রীরা খুশি হন, তখন আমিও খুশি।’’ সমাজমাধ্যমে অনেকেই লিখেছেন, ‘‘আপনার মতো পাইলট থাকলে, যাত্রীরা খুশিই হবেন।’’ জনৈক লিখেছেন, ‘‘আপনার ঘোষণা শোনার জন্যই এক বার আপনি যে উড়ানে থাকবেন, তাতে উঠতে হবে।’’

Pilot Spice Jet Viral
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy