Advertisement
E-Paper

Delhi Police: থানায় ঢুকে কনস্টেবলকে পেটালেন এক দল লোক, ভিডিয়ো করলেন সহকর্মী!

হেড কনস্টেবলকে যখন ওই দলটি মারধর করছিল, তখন তাঁরই এক সহকর্মী গোটা ঘটনার ভিডিয়ো করছিলেন। আশপাশে ভিড় জমে গিয়েছিল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২২ ১৮:১০
থানায় ঢুকে কনস্টেবলকে মারধরের সেই দৃশ্য।

থানায় ঢুকে কনস্টেবলকে মারধরের সেই দৃশ্য।

হুড়মুড়িয়ে থানায় ঢুকে পড়েছিল ১০-১২ জনের একটি দল। তখন সামনেই বসেছিলেন হেড কনস্টেবল। তাঁকে লক্ষ্য করেই এগিয়ে যায় উত্তেজিত ওই দলটি। তার পর ঘিরে ধরে এলোপাথাড়ি মারধর করতে শুরু করেন তাঁরা। শনিবার ঘটনাটি ঘটেছে দিল্লির আনন্দবিহার থানায়।

হেড কনস্টেবলকে যখন ওই দলটি মারধর করছিল, তখন তাঁরই এক সহকর্মী গোটা ঘটনার ভিডিয়ো করছিলেন। আশপাশে ভিড় জমে গিয়েছিল। তাঁদের মধ্যে কেউ ভিডিয়ো করলেন, কেউ আবার ছবিও তুলেছেন। কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। কনস্টেবল বার বার কাকুতি-মিনতি করছিলেন, কিন্তু তাতেও লাভ হয়নি। ব্যাপক মারধরের পর ওই দলটি সেখান থেকে বেরিয়ে যায়। থানায় সহকর্মীরা থাকা সত্ত্বেও কেন প্রতিরোধ করলেন না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

কারা এসেছিলেন, কেনই বা মারধর করলেন কনস্টেবলকে সে বিষয়টি স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন এক শীর্ষ আধিকারিক। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

Delhi Police beaten
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy