Advertisement
E-Paper

হরিয়ানা সরকারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫৯০ কোটি টাকার প্রতারণা! বেসরকারি ব্যাঙ্কের আতশকাচের তলায় চার কর্মী

হরিয়ানা সরকারের একটি দফতরের অ্যাকাউন্ট রয়েছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে। ওই অ্যাকাউন্টে ৫৯০ কোটি টাকা ছিল বলে জানা গিয়েছে। টাকার অঙ্কে গরমিল ধরা পড়েছে

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৭

—প্রতীকী চিত্র।

হরিয়ানা সরকারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতারণার অভিযোগ! ওই অ্যাকাউন্টটি রয়েছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে। প্রাথমিক ভাবে ওই বেসরকারি ব্যাঙ্কের তরফে চণ্ডীগড় শাখার চার জন কর্মীর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

হরিয়ানা সরকারের একটি দফতরের অ্যাকাউন্ট রয়েছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে। ওই অ্যাকাউন্টে ৫৯০ কোটি টাকা ছিল বলে জানা গিয়েছে। টাকার অঙ্কে গরমিল ধরা পড়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুসারে, গরমিলের বিষয়টি নজরে আসার পরেই নড়েচড়ে বসে হরিয়ানা সরকার। দু’টি বেসরকারি ব্যাঙ্কে থাকা সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট দফতরগুলিকে নির্দেশ দেওয়া হয়। গরমিলের কারণ অনুসন্ধানে শনিবার বৈঠকে বসেন আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষ। বিষয়টি পুলিশের পাশাপাশি সেবি-কেও জানান তাঁরা। প্রাথমিক ভাবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ চণ্ডীগড় শাখার চার কর্মীর ভূমিকাকে আতশকাচের তলায় রেখেছেন। তাঁদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

IDFC First Bank Haryana Government
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy