Advertisement
E-Paper

নেটমাধ্যমে পওয়ারকে নিয়ে আপত্তিকর মন্তব্য, দায়ের এফআইআর

অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির বিরুদ্ধে ইচ্ছাকৃত ভাবে অশান্তিতে ইন্ধন জোগানো, ঘৃণা ছড়ানো এবং বিভিন্ন শ্রেণির মধ্যে শত্রুতায় ইন্ধন জোগানোর অভিযোগ আনা হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২১ ১৩:৫১
শরদ পওয়ার।

শরদ পওয়ার। —ফাইল চিত্র।

নেটমাধ্যমে শরদ পওয়ারকে নিয়ে আপত্তিকর মন্তব্য। অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুণে (গ্রামীণ) পুলিশ। বরামতী তালুক থানায় বিষয়টি নিয়ে অভিযোগ জানান ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি-র (এনসিপি)অভিজিৎ ভানুদাস যাদব। তাঁর অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পওয়ারের সাম্প্রতিক একটি বিবৃতির প্রেক্ষিতে তাঁর সম্পর্কে আপত্তিকর টুইট করেছেন এক নেটাগরিক। ওই টুইট নিয়ে কথোপকথন চলাকালীনও প্রবীণ রাজনীতিক সম্পর্কে অশালীন মন্তব্য করেন ওই ব্যক্তি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

পুণে (গ্রামীণ) পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী, অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির বিরুদ্ধে ইচ্ছাকৃত ভাবে অশান্তিতে ইন্ধন জোগানো, ঘৃণা ছড়ানো এবং বিভিন্ন শ্রেণির মধ্যে শত্রুতায় ইন্ধন জোগানোর অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

Social Media mumbai maharashtra Pune NCP Sharad Pawar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy