Advertisement
E-Paper

রাফাল নিয়ে মামলা

রাফাল তদন্তের দাবি উঠলেও তাতে নাক গলাতে চায়নি সুপ্রিম কোর্ট।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:০৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার মুখ বন্ধ খামে ভুল তথ্য দিয়েছে। তাই কেন্দ্রীয় সরকারি অফিসারদের বিরুদ্ধে ‘পার্জারি’ বা আদালতে শপথ করেও মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগে আইনি প্রক্রিয়ার দাবি তুললেন যশবন্ত সিন্হা, অরুণ শৌরি ও প্রশান্ত ভূষণ।

রাফাল তদন্তের দাবি উঠলেও তাতে নাক গলাতে চায়নি সুপ্রিম কোর্ট। রায়ে বলা ছিল, সিএজি রাফাল চুক্তি খতিয়ে দেখেছে। বাস্তবে তখনও তা হয়নি। কেন্দ্র বলেছিল, সুপ্রিম কোর্ট তাদের বক্তব্য বুঝতে ভুল করেছে।

আজ যশবন্তরা অভিযোগ তুলেছেন, কেন্দ্রই সুপ্রিম কোর্টকে ভুল পথে চালিত করেছে। তার জন্য ফৌজদারি দণ্ডবিধির ১৯৫ ধারা ও ভারতীয় দণ্ডবিধির ১৯৩ ধারায় কেন্দ্রীয় সরকারের অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানিয়েছেন যশবন্তরা।

Rafale Supreme court রাফাল
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy