ভোটমুখী বিহারে প্রচারে গিয়ে কাদাপুকুরে ঝাঁপ দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। জলে নেমে জেলেদের সঙ্গে কথা বললেন। ধরলেন মাছও।
রবিবার বেগুসরাইয়ে রাহুলের জনসভা ছিল। তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা কানাহাইয়া কুমার ও মহাজোটের উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী মুকেশ সাহানি। সেখানে জেলেদের সঙ্গে কথা বলার জন্য নৌকায় চড়েন রাহুল। হঠাৎই পুকুরের মাঝখানে পৌঁছোতেই তিনি জলে ঝাঁপ দেন। তার পর একটু একটু করে এগিয়ে যান জেলেদের দিকে। পরে তাঁদের সঙ্গে জাল টেনে মাছও ধরলেন কংগ্রেস সাংসদ। মুকেশ বলেন, ‘‘রাহুল গান্ধীর এই পদক্ষেপকে কেবল ভোটপ্রচার বললে ভুল হবে। উনি বিহারের মাটির সঙ্গে সংযোগ স্থাপন করেছেন।’’
আরও পড়ুন:
জেলেদের সঙ্গে রাহুলের মাছ ধরার ভিডিয়োটি নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে কংগ্রেস। ভিডিয়োর বিবরণীতে লেখা হয়েছে, ‘‘এটা সত্যিকারের পুকুর!’’
অনেকের মত, এই মন্তব্যে আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই কটাক্ষ করা হয়েছে। ছটপুজো উপলক্ষে যমুনায় স্নান করার কথা ছিল প্রধানমন্ত্রী মোদীর। কিন্তু শেষ মুহূর্তে সেই কর্মসূচি বাতিল হয়ে যায়। তার কারণ, মোদীর ডুব দেওয়ার জন্য ‘নকল যমুনা’ তৈরি করা হয়েছিল। দিল্লির ‘মজনু কি টিলা’র কাছে বাসুদেব ঘাটে যমুনা নদীর চড়ায় নদীপ্রবাহের সমান্তরালে পুকুর খুঁড়ে ফেলেছিল দিল্লি সরকার। সেই স্বচ্ছ জলেই ডুব দেওয়ার কথা ছিল মোদীর। সে কথা প্রকাশ্যে চলে আসার কারণেই কর্মসূচি বাতিল হয় শেষ মুহূর্তে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ৬ নভেম্বর, বৃহস্পতিবার বিহারে প্রথম দফার নির্বাচন। দ্বিতীয় দফার নির্বাচন হবে আগামী মঙ্গলবার (১১ নভেম্বর)। ভোটগণনা এবং ফলপ্রকাশ হবে ১৪ নভেম্বর। বিহারবাসীর জন্য সব দলই ঢালাও প্রতিশ্রুতি দিয়েছে, এক কোটি চাকরি থেকে শুরু করে মহিলাদের অর্থসাহায্য— বাদ নেই কিছুই। বিরোধীরা তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করেছে। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, বার বার বিহারে প্রচারে এসে জানিয়েছেন, নীতীশ কুমারের নেতৃত্বেই লড়বে এনডিএ। তবে ভোটে যদি এনডিএ জেতে তবে মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে ধোঁয়াশা জিইয়ে রেখেছে শাসকজোট।
- রাজ্যের ২৪৩টি বিধানসভা কেন্দ্রে লড়াই মূলত এনডিএ এবং আরজেডি-কংগ্রেস-বামেদের জোট মহাগঠবন্ধনের মধ্যে। লড়াইয়ে আছে প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোর (পিকে)-এর জন সুরাজ পার্টিও। মোট ২৪৩টি আসনের মধ্যে ১০১টি আসনে লড়ছে বিজেপি আর নীতীশ কুমারের জেডিইউ ১০১টি আসনে লড়ছে। চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি (রামবিলাস) লড়ছে ২৯টি আসনে। অন্য দিকে, বিহারের অনেক বিধানসভা কেন্দ্রেই মহাগঠবন্ধনের জোটসঙ্গীরা একে অপরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। শাসকজোট এ নিয়ে কটাক্ষ করলেও বিরোধীদের দাবি, ‘বন্ধুত্বপূর্ণ লড়াই’।
-
নীতীশের মন্ত্রিসভায় সংখ্যাধিক্য বিজেপির-ই! আরও ৯ জনকে পরে নেওয়ার রাস্তা খোলা রাখল এনডিএ, বাকি কাদের কত মন্ত্রী?
-
বিজেপির শরিক নীতীশ কুমারকে প্রশংসায় ভরিয়ে দিলেন তৃণমূলের শত্রুঘ্ন সিন্হা! ‘বিহারিবাবু’র কাণ্ড সম্পর্কে অবগত দলনেতা অভিষেক
-
এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের পরেও তিন লক্ষ ভোটার বাড়ল কী ভাবে? কংগ্রেসের প্রশ্নের জবাব দিল কমিশন
-
কিডনি দান করেছেন বাবাকে, লালুকন্যা সেই রোহিণীই সব সম্পর্ক ছিন্ন করলেন পরিবারের সঙ্গে! দাবি, ছাড়ছেন রাজনীতিও
-
‘পল্টুরাম’ থেকে অসুস্থতার অভিযোগ, কাজে এল না কিছুই, নীতীশ বুড়ো হন, কিন্তু হারেন না