বিহারে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সময় দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, মোট ভোটারের সংখ্যা সাত কোটি ৪২ লক্ষ। কিন্তু পরে ভোটার তালিকায় দেখা যায় ভোটারের সংখ্যা তিন লক্ষ বেড়েছে! মোট ভোটারের সংখ্যা দাঁড়ায় সংখ্যা সাত কোটি ৪৫ লক্ষে। কী ভাবে তিন লক্ষ ভোটার বাড়ল? কোথা এল তারা? ভোটের ফলপ্রকাশের পর প্রশ্ন তুলেছিল কংগ্রেস। সেই প্রশ্নের জবাব দিল কমিশন। জানাল, কেন তিন লক্ষ ভোটার বাড়ল? শুধু তা-ই নয়, ভোটঘোষণার সময় কেন ৭.৪২ কোটি ভোটারের কথা বলা হয়েছিল, তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে।
কংগ্রেস তাদের সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করে। সেই ভিডিয়োটি বিহারের ভোটঘোষণার দিনে জ্ঞানেশ কুমারের। সেই সময় জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, বিহারের ভোটারসংখ্যা। সেই অংশ কেটে পোস্ট করে কংগ্রেস। তার সঙ্গে চূড়ান্ত ভোটার তালিকায় ভোটার সংখ্যার কথাও উল্লেখ করে। প্রশ্ন তোলে কী ভাবে তিন লক্ষ ভোটার বাড়ল?
কমিশনের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআই-কে জানায়, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) চূড়ান্ত তালিকার প্রকাশের পরে আরও তিন লক্ষ ভোটার জুড়েছে! গত ৬ অক্টোবর কমিশন বিবৃতিতে যে ভোটার সংখ্যা জানিয়েছিল, তা ৩০ সেপ্টেম্বর এসআইআরের চূড়ান্ত তালিকার ভিত্তিতে। সেই কারণে সে সময় ভোটারের সংখ্যা ৭.৪২ কোটি জানানো হয়েছিল।
আরও পড়ুন:
তবে নির্বাচনের নিয়ম অনুযায়ী, ভোটঘোষণার পর প্রতি দফার ভোটের মনোনয়ন দাখিলের শেষ তারিখের ১০ দিন আগে পর্যন্ত যোগ্য ভোটারেরা ভোটার তালিকায় নাম যুক্ত করার আবেদন করতে পারেন! ওই নির্বাচনী আধিকারিকের কথায়, ‘‘বিহারের ক্ষেত্রেও তাই হয়েছে। দুই দফায় ভোট হয়েছে বিহারে। প্রতি দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার ১০ দিন আগে পর্যন্ত যোগ্য ভোটারেরা আবেদন করেছিলেন। তথ্য যাচাইয়ের পর সেই ভোটারদেরই ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে।’’ উল্লেখ্য, প্রথম দফার ভোটের মনোনয়ন দাখিলের শেষ তারিখ ছিল ১৭ অক্টোবর এবং দ্বিতীয় দফায় ২০ অক্টোবর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ৬ নভেম্বর, বৃহস্পতিবার বিহারে প্রথম দফার নির্বাচন। দ্বিতীয় দফার নির্বাচন হবে আগামী মঙ্গলবার (১১ নভেম্বর)। ভোটগণনা এবং ফলপ্রকাশ হবে ১৪ নভেম্বর। বিহারবাসীর জন্য সব দলই ঢালাও প্রতিশ্রুতি দিয়েছে, এক কোটি চাকরি থেকে শুরু করে মহিলাদের অর্থসাহায্য— বাদ নেই কিছুই। বিরোধীরা তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করেছে। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, বার বার বিহারে প্রচারে এসে জানিয়েছেন, নীতীশ কুমারের নেতৃত্বেই লড়বে এনডিএ। তবে ভোটে যদি এনডিএ জেতে তবে মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে ধোঁয়াশা জিইয়ে রেখেছে শাসকজোট।
- রাজ্যের ২৪৩টি বিধানসভা কেন্দ্রে লড়াই মূলত এনডিএ এবং আরজেডি-কংগ্রেস-বামেদের জোট মহাগঠবন্ধনের মধ্যে। লড়াইয়ে আছে প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোর (পিকে)-এর জন সুরাজ পার্টিও। মোট ২৪৩টি আসনের মধ্যে ১০১টি আসনে লড়ছে বিজেপি আর নীতীশ কুমারের জেডিইউ ১০১টি আসনে লড়ছে। চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি (রামবিলাস) লড়ছে ২৯টি আসনে। অন্য দিকে, বিহারের অনেক বিধানসভা কেন্দ্রেই মহাগঠবন্ধনের জোটসঙ্গীরা একে অপরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। শাসকজোট এ নিয়ে কটাক্ষ করলেও বিরোধীদের দাবি, ‘বন্ধুত্বপূর্ণ লড়াই’।
-
নীতীশের মন্ত্রিসভায় সংখ্যাধিক্য বিজেপির-ই! আরও ৯ জনকে পরে নেওয়ার রাস্তা খোলা রাখল এনডিএ, বাকি কাদের কত মন্ত্রী?
-
বিজেপির শরিক নীতীশ কুমারকে প্রশংসায় ভরিয়ে দিলেন তৃণমূলের শত্রুঘ্ন সিন্হা! ‘বিহারিবাবু’র কাণ্ড সম্পর্কে অবগত দলনেতা অভিষেক
-
কিডনি দান করেছেন বাবাকে, লালুকন্যা সেই রোহিণীই সব সম্পর্ক ছিন্ন করলেন পরিবারের সঙ্গে! দাবি, ছাড়ছেন রাজনীতিও
-
‘পল্টুরাম’ থেকে অসুস্থতার অভিযোগ, কাজে এল না কিছুই, নীতীশ বুড়ো হন, কিন্তু হারেন না
-
‘বিহারের ফলাফল বিস্ময়কর, নির্বাচন শুরু থেকেই সুষ্ঠু ভাবে হয়নি’, হারের পর এই প্রথম প্রতিক্রিয়া দিলেন রাহুল গান্ধী