‘টিম প্লেয়ার হিসেবে কাজ না করলে সোজা করে দেব’— পঞ্জাবে কংগ্রেস নেতাদের আজ রাহুল গান্ধী প্রকাশ্যে কড়া বার্তা দিলেন। ঠিক এক বছর পরে পঞ্জাবে বিধানসভা নির্বাচন। তার আগে রাহুল গান্ধী জনসভা থেকে কংগ্রেসের নবীন-প্রবীণ নেতাদের বলেছেন, একসঙ্গে কাজ করলে তবেই সাফল্য আসবে। রাহুল বলেন, ‘‘আমি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে ও আমার নিজের তরফ থেকে বলছি, টিম প্লেয়ার হিসেবে কাজ না করে রিজ়ার্ভ বেঞ্চে বসিয়ে দেব। সে যত বড় নেতাই হোন। পার্টি সবার আগে। টিম প্লেয়ার হিসেবে সবাইকে কাজ করতে হবে। একা কেউ কিছু করতে পারে না।’’
আজ বারনালায় ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তির বিরোধিতায় কৃষক ও একশো দিনের কাজের মজুরদের সম্মেলনে রাহুল গান্ধী মোদী সরকারকে নিশানা করেছেন। তার সঙ্গে রাহুল গান্ধীর দলের নেতাদের লক্ষ্য করে কড়া বার্তায় কংগ্রেসের তরুণ নেতারা সবথেকে খুশি হয়েছেন। জনসভায় হাজির কর্মীরাও উচ্ছ্বসিত। রাহুল বলেছেন, পঞ্জাবে যা হবে, তা কংগ্রেসের কর্মীদের নিয়েইকরবে। তাঁদের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত হবে।
পঞ্জাবের কংগ্রেস নেতারা মনে করছেন, আগামী বছর কংগ্রেস আম আদমি পার্টিকে হারিয়ে পঞ্জাবে ক্ষমতায় আসতে পারে। কিন্তু তার আগে দলের মধ্যে ঐকমত্য প্রয়োজন। আজ রাহুলের কড়া বার্তার পরে পঞ্জাবের কংগ্রেস নেতা প্রতাপ সিংহ বাজওয়া বলেন, ‘‘কংগ্রেস হাইকমান্ড আমাদের সকলের জন্য স্পষ্ট বার্তা দিয়ে গিয়েছেন। ঐক্যই সাফল্য আনবে। তারপরে বাকি সিদ্ধান্ত হবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)