Advertisement
E-Paper

Ratan Tata: এমন দরদ এগিয়ে দেয় অনেক দূর, তাজ হোটেলেই ‘রতন’ খুঁজে পেলেন টাটা কর্ণধার

টাটা কর্ণধারের সারমেয় প্রীতির কথা জানেন অনেকেই। টাটা গোষ্ঠীর সদর দফতর ‘বম্বে হাউস’-এ পথ-কুকুরদের জন্য আশ্রয়স্থলও গড়ছেন তিনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২১ ১৮:৪৮
রতন টাটার পোস্ট করা সেই ছবি।

রতন টাটার পোস্ট করা সেই ছবি। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

ভেজা রাস্তার ধারে ছাতা হাতে দাঁড়িয়ে এক যুবক। বৃষ্টি থেকে বাঁচতে সেই ছাতার তলাতেই বসে রয়েছে একটি পথ-কুকুর। নিজের ছাতার তলায় রাস্তার কুকুরকে আশ্রয় দেওয়া যুবক মুম্বইয়ের টাটা গোষ্ঠীর মালিকানাধীন তাজ প্যালেস হোটেল কর্মী। আর নাগরিক সমাজের কাছে পশুপ্রেমের নিদর্শন তুলে ধরতে ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেছেন টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটা!

ছবির সঙ্গে একটি লাল রঙের হৃদয় ‘ইমোজি’ দিয়েছেন রতন। লিখেছেন, ‘এই বর্ষায় আরাম ভাগাভাগি। তাজ হোটেলের এই কর্মী বেশ সহৃদয়। তাঁর ছাতাটি এক ভিজে যাওয়া পথ-কুকুরের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। ব্যস্ত মুম্বইয়ের একটি হৃদয় ছুঁয়ে যাওয়া মুহূর্ত। এমন দরদ পথের প্রাণীগুলিকে অনেক দূরে এগিয়ে দিতে পারে।’ টাটা কর্ণধারের পোস্ট করা ওই ছবি আর মন্তব্য ভাইরাল হয়েছে ইতিমধ্যেই।

টাটা কর্ণধারের সারমেয় প্রীতির কথা জানেন অনেকেই। পথ-কুকুরদের রক্ষায় নানা কর্মসূচিতে তাঁর অবদানের কথাও অনেক বারই প্রকাশ্যে এসেছে। টাটা গোষ্ঠীর আন্তর্জাতিক সদর দফতর ‘বম্বে হাউস’-এ পথ-কুকুরদের জন্য একটি আশ্রয়স্থলও গড়ছেন রতন।

Ratan Tata Street Dog Stray Dog mumbai Tata Group Taj Hotel
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy