Advertisement
E-Paper

ক্ষমতায় এলে মহিলাদের মাসে ২,০০০ টাকা, বিনামূল্যে তিনটি গ্যাস সিলিন্ডারও, তামিলনাড়ুতে প্রতিশ্রুতি বিজেপির

মঙ্গলবার জেপি নড্ডা তামিলনাড়ুতে বিজেপির ইস্তাহার প্রকাশ করলেন। পদ্মশিবিরের ইস্তাহারে মহিলাদের মাসে দু’হাজার টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর পাশাপাশি বছরে তিনটি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার কথা বলা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৭:৫৭

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ভোটমুখী তামিলনাড়ুর জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি দিল বিজেপি। আগামী ২৩ এপ্রিল এক দফাতেই দক্ষিণ ভারতের এই রাজ্যে বিধানসভা নির্বাচন হবে। তার আগে মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা বিজেপির ইস্তাহার প্রকাশ করলেন। পদ্মশিবিরের ইস্তাহারে মহিলাদের মাসে দু’হাজার টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর পাশাপাশি বছরে তিনটি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার কথা বলা হয়েছে।

এর পাশাপাশি, বৈদ্যুতিন স্কুটার কেনার জন্য যোগ্য মহিলাদের ২৫ হাজার টাকা ভর্তুকি দেওয়ার কথা বলা হয়েছে। এখানেই শেষ নয়। মহিলাদের বাড়ি ক্রয়ের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে ৩ শতাংশ ছাড়, গৃহস্থালির বিভিন্ন সামগ্রী কেনার জন্য ৮ হাজার টাকার কুপন দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে বিজেপি। এ ছাড়াও স্থানীয় বাসিন্দাদের দর্শনের জন্য তামিলনাড়ুর প্রধান মন্দিরগুলিতে দৈনিক দু’ঘণ্টা সময় সংরক্ষিত করার কথাও বলেছে বিজেপি।

ইস্তাহার প্রকাশ করে নড্ডা বলেন, “তামিলনাড়ু বিশ্বের প্রাচীনতম সভ্যতার আঁতুড়ঘর হিসাবে পরিচিত।” তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে জয়ললিতার দল এডিএমকে-র সঙ্গে জোট বেঁধে লড়ছে বিজেপি। ইতিমধ্যেই ইস্তাহার প্রকাশ করেছে এডিএমকে। এ বার আলাদা ইস্তাহার প্রকাশ করল বিজেপিও।

Advertisement
Tamil Nadu Assembly Election
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy