তিনি ‘পাকিস্তানের ভূমিকন্যা’ ছিলেন। কিন্তু এখন ‘ভারতের বধূ’। তাই তাঁকে এ দেশে থাকতে দেওয়া হোক বলে আর্জি জানালেন সীমা হায়দর। পহেলগাঁও কাণ্ডের পরে পাকিস্তানিদের ভিসা বাতিল করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। এ দেশ ছাড়ার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের পরেই উদ্বিগ্ন সীমা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে সমাজমাধ্যমে আর্জি জানালেন। প্রসঙ্গত স্বামী সচিন মিনার সঙ্গে এখন গ্রেটার নয়ডায় থাকেন সীমা।
২০২৩ সালে এই সীমা প্রেমিক সচিনকে বিয়ে করার জন্য চার সন্তানকে নিয়ে পাকিস্তান থেকে ভারতে পালিয়ে এসেছিলেন। নেপাল হয়ে তাঁরা ভারতে বেআইনি ভাবে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ। পাকিস্তানের সিন্ধ প্রদেশে বিয়ে হয়েছিল সীমার। সেখানে বসেই অনলাইন মাধ্যমে সচিনের সঙ্গে পরিচয়। তার পরে তাঁর জন্য ঘর ছাড়েন ওই বধূ। এ বার সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে তাঁকে এ দেশে থাকতে দেওয়ার আর্জি জানালেন সীমা। তাঁর কথায়, ‘‘আমি পাকিস্তানে ফেরত যেতে চাই না। আমি প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যোগীকে অনুরোধ করছি, আমাকে এখানেই থাকতে দেওয়া হোক।’’
সীমা এ-ও জানিয়েছেন যে, সচিনের সঙ্গে বিয়ের পরে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন তিনি। তাঁর আইনজীবী এপি সিংহেরও দাবি, সীমা এখন আর পাকিস্তানের নাগরিক নন। সচিনের সঙ্গে বিয়ে হয়েছে। কিছু দিন আগে এক কন্যার জন্ম দিয়েছেন। তাঁর নাম ভারতী মিনা। ভারতীয় স্বামীর সঙ্গে জুড়ে রয়েছে তাঁর নাগরিকত্ব। তাই কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা তাঁর ক্ষেত্রে প্রযোজ্য নয়।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, এখন পর্যন্ত পাকিস্তানিদের যে ভিসা দিয়েছে নয়াদিল্লি, তা ২৭ এপ্রিল থেকে বাতিল বলে ধার্য করা হবে। কিছু পাকিস্তানি মেডিক্যাল ভিসা নিয়ে এ দেশে চিকিৎসা করাতে আসেন। পাকিস্তানিদের দেওয়া সেই মেডিক্যাল ভিসা ২৯ এপ্রিল পর্যন্ত বৈধ থাকবে বলে জানিয়ে দিয়েছে বিদেশ মন্ত্রক। তার পরেই ওই ভিসা বাতিল হয়ে যাবে। বিদেশ মন্ত্রকের তরফে এ-ও জানানো হয়েছে যে, ভিসা বাতিল হওয়ার আগেই ভারত ছাড়তে হবে পাকিস্তানিদের। এক মাত্র পাকিস্তানি হিন্দুদের দেওয়া দীর্ঘমেয়াদি ভিসা বাতিল করা হচ্ছে না।
এই ঘোষণার পরেই উদ্বিগ্ন সীমা। ২০২৩ সালের মে মাসে করাচিতে নিজের ঘর ছেড়েছিলেন সীমান। ওই বছরের জুলাই মাসে উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলার রাবুপুরায় তিনি প্রশাসনের হাতে ধরা পড়েন। সেখানেই সচিনের সঙ্গে থাকছিলেন তিনি। সীমা জানিয়েছিলেন, ২০১৯ সালে অনলাইন গেম খেলার সময় সচিনের সঙ্গে আলাপ হয়েছিল তাঁর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা