দিল্লি বিস্ফোরণকাণ্ডের পরে সমাজমাধ্যমে ভারতের পাশে থাকা বার্তা দিল অস্ট্রেলিয়া, ইরান-সহ একাধিক দেশ। পাশাপাশি, এই পরিস্থিতিতে ভারতে ভ্রমণ না-করা এবং নিরাপদ ব্যবস্থা নিয়ে একটি পরামর্শনামাও প্রকাশ করেছে ব্রিটেন।
দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার ফিলিপ গ্রিন ওএএম। তিনি তাঁর এক্স হ্যন্ডলে লেখেন, ‘দিল্লির ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের পাশে আছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
ভারতে অবস্থিত মিশরীয় দূতাবাস তাদের এক্স হ্যন্ডলে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে। তারা লিখেছে, ‘মিশরের জনগণ এবং সরকারের পক্ষ থেকে আমরা দিল্লির বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত এবং শোকাহত পরিবারগুলির প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আমরা সকল আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’
এই ঘটনায় শোক প্রকাশ করেছে ইরান সরকারও। সে দেশের সরকারের তরফ থেকে ভারতের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে। লেখা হয়েছে, ‘দিল্লিতে গাড়িতে বিস্ফোরণের জেরে বেশ কয়েক জন ভারতীয় নাগরিকের মৃত্যু এবং আহত হওয়ার ঘটনায় ভারতে অবস্থিত ইরান দূতাবাস গভীর ভাবে শোকাহত। ভারত সরকার এবং ভারতীয়দের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। দূতাবাস নিহতদের শোকাহত পরিবারগুলির পাশে রয়েছে। তাঁদের মানসিক শক্তির এবং ধৈর্যের কামনা করি। পাশাপাশি এই মর্মান্তিক ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
দিল্লি বিস্ফোরণে জাপান এবং আর্জেন্টিনাও শোক প্রকাশ করেছে। জাপানের রাষ্ট্রদূত ওনো কেইচি এক্স হ্যন্ডলে লেখেন, ‘দিল্লির বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। আমি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’
আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো এক্স হ্যান্ডলে লেখেন, ‘আর্জেন্টিনাবাসী এবং সরকারের কাছে লালকেল্লায় বিস্ফোরণের ঘটনার খবরটি অত্যন্ত দুঃখজনক। এই মর্মান্তিক ঘটনায় বহু নিরীহ মানুষের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক। এই সময়ে যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, আমরা সেই শোকাহত পরিবারগুলির পাশে রয়েছি এবং গভীর সমবেদনা জানাচ্ছি। আশা করি আহতেরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’
আরও পড়ুন:
ভারতে ব্রিটিশ হাই কমিশনার লিন্ডি ক্যামেরন লেখেন, ‘নয়াদিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার সমবেদনা রইল।’
পাশাপাশি, লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণের ঘটনার পর সুরক্ষার কথা মাথায় রেখে ভারতের বিভিন্ন জায়গায় ভ্রমণে পরামর্শনামা প্রকাশ করেছে ব্রিটেন।
ভারত-পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করেছে ‘ফরেন, কমনওয়েলথ ও ডেভেলপমেল্ট অফিস’। এই ঘটনার পর, ওয়াঘা-আটারি সীমান্তও বন্ধ রাখা হয়েছে। এমনকি, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর-সহ পহেলগাঁও, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর এবং জম্মু-শ্রীনগর জাতীয় সড়কেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মণিপুর এবং ইম্ফলেও।
দিল্লির বিস্ফোরণের ঘটনায় মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুও শোক প্রকাশ করেন। তিনি লেখেন, ‘দিল্লির বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় গভীর ভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
সোমবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিট নাগাদ লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই বিস্ফোরণের কারণে লালকেল্লা মেট্রো গেটে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি গাড়িতে। ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনায় নাশকতা নিয়ে সন্দেহ ঘনিয়েছে। যদিও কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পরই দিল্লিতে কড়া সতর্কতা জারি করা হয়। শুধু দিল্লি নয়, মুম্বই এবং লখনউতেও কড়া নিরাপত্তা জারি করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, এই বিস্ফোরণের ঘটনায় অন্তত আট জনের মৃত্যু হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- দিল্লির দমকলের এক আধিকারিক জানান, একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের পরই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি গাড়িতেও। বিস্ফোরণের ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল সূত্রে দাবি, কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
- দিল্লিতে বিস্ফোরণ। লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটল। সেই বিস্ফোরণের কারণে লালকেল্লা মেট্রো গেটে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি গাড়িতে। ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনায় নাশকতা নিয়ে সন্দেহ ঘনাচ্ছে। যদিও কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
-
আরও কয়েকটি বিস্ফোরণের পরে কি আপনাদের টনক নড়বে! দিল্লি হাই কোর্টে প্রশ্নের মুখে সরকারি নজরদারি
-
‘লালকেল্লায় প্রত্যাঘাত করেছি আমরা’! বিস্ফোরণের ‘কৃতিত্ব’ নিলেন পাক অধিকৃত কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী
-
লালকেল্লার কাছে বিস্ফোরণের আগে উমর নিজেই বোমা তৈরি করেন পার্কিংয়ে বসে! তদন্তের অগ্রগতিতে উঠে এল নয়া তথ্য
-
কাশ্মীরে জইশ পোস্টার থেকে দিল্লি বিস্ফোরণ, স্পষ্ট হচ্ছে ‘মাকড়সার জালের’ ছবি?
-
‘আত্মঘাতী বোমারুদের নিয়ে সমাজে ভ্রান্ত ধারণা রয়েছে’! বিস্ফোরণের আগে উমরের ভিডিয়ো প্রকাশ্যে, কী বলেছেন?