Advertisement
E-Paper

কাশ্মীরে পথের বলি ৬ জন, নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল গাড়ি, চলছে উদ্ধারকাজ

বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের নিয়ে যাচ্ছিল গাড়িটি। দাংদুরু বাঁধ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় গাড়িটি। এতে ছ’জনের মৃত্যু হয়েছে। আহত চার জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৩ ১০:৪৬
image of accident site

কিশ্তওয়াড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল গাড়ি। ছবি: সংগৃহীত।

কাশ্মীরে আবার পথ দুর্ঘটনা। এ বার কিশ্তওয়াড়ে গভীর খাদে পড়ে গেল গাড়ি। এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ছ’জনের। আহত আরও চার জন। উদ্ধারকারী দল অকুস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। কী ভাবে দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়।

স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে কিশ্তওয়াড়ের দাংদুরু বাঁধ এলাকায়। গাড়িতে ছিলেন দাংদুরু বিদ্যুৎ কেন্দ্রের ১০ কর্মী। বাঁধ প্রকল্প এলাকার কাছেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গড়িয়ে পড়ে যায় গভীর খাদে।

দুর্ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে কিশ্তওয়াড় পুলিশ জানিয়েছে, একটি যাত্রীবোঝাই গাড়ি খাদে পড়ে গিয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর কাজ চলছে। দুর্ঘটনায় ছ’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত চার জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার খবর পেয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ ফোন করেন কিশ্তওয়াড় পুলিশের ডিসি দেবাংশ যাদবকে। তিনি কেন্দ্রের তরফে সমস্ত রকম সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

কিশ্তওয়াড় এলাকা ক্রমেই দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠছে। গত এপ্রিলে সেনার একটি অ্যাম্বুল্যান্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তাতে দুই সেনা জওয়ানের মৃত্যু হয়, আহত হন আরও তিন জন। স্থানীয়দের দাবি, রাস্তা চওড়া করার কারণে চালকদের একটি অংশের মধ্যে বেপরোয়া গতি তোলার প্রবণতা বাড়ছে। ফলে পাহাড়ি পথে নিয়ন্ত্রণ হারানোর ঘটনা ঘটছে।

Accident Dead
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy