Advertisement
E-Paper

‘বঙ্গবন্ধু’ ছবি নিয়ে দীর্ঘ কথা হাসিনা ও বেনেগালের

সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, হাসিনার উপদেষ্টা গওহর রিজ়ভির নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল এ দিন তথ্য-সম্প্রচার মন্ত্রকের সচিবের সঙ্গে বৈঠক করেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৯ ০১:৪৪
শেখ হাসিনা এবং শ্যাম বেনেগাল

শেখ হাসিনা এবং শ্যাম বেনেগাল

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার দীর্ঘ ক্ষণ কথা বললেন শ্যাম বেনেগালের সঙ্গে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় ‘বঙ্গবন্ধু’ নামে একটি চলচ্চিত্র তৈরি হবে। শ্যাম সেটির পরিচালক। চিত্রনাট্য লিখছেন অতুল তিওয়ারি। এই ছবিটি নিয়ে নিয়ে হাসিনা-বেনেগাল বিস্তারিত আলোচনা হয় এ দিন। এ ছাড়া শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি নিয়েও কথা হয়েছে বলে সূত্রের খবর।

সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, হাসিনার উপদেষ্টা গওহর রিজ়ভির নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল এ দিন তথ্য-সম্প্রচার মন্ত্রকের সচিবের সঙ্গে বৈঠক করেছে। বঙ্গবন্ধু ছবিটি নিয়ে আলোচনা হয়েছে দু’পক্ষে। এই ছবিটি তৈরির কাজে বাংলাদেশ সব রকম ভাবে সাহায্য করবে। চিত্রনাট্যের জন্য গবেষণা করতে অতুল বাংলাদেশে যাবেন। সে দেশের ফিল্ম-ব্যক্তিত্ব পিপলু খান এ কাজে তাঁকে সাহায্য করবেন। আরও ঠিক হয়েছে, ডিডি ফ্রেশ প্ল্যাটফর্মে বাংলাদেশ টিভি দেখানোর সিদ্ধান্ত নিয়েছে প্রসার ভারতী। এর জন্য সংশ্লিষ্ট ফি নেওয়া হবে না। বাংলাদেশও তাদের ডিটিএইচ পরিষেবা চালু করার পরে দূরদর্শন চ্যানেল দেখাবে বাংলাদেশে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy